November 6, 2026, 12:43 pm
শিরোনাম:
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য কর্মকর্তার নিরলস পরিশ্রমে সেবার মান বেড়েছে নির্বাচনে ভরাডুবির পর হেগসেথ-রুবিওর পদত্যাগের গুঞ্জন নাকচ করল হোয়াইট হাউস বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সংকটে ১১ দলের ঐক্য এনসিপি কি জামায়াত জোট ছাড়তে চায় শীতের আমেজ, তাপমাত্রা নিয়ে যে পূর্বাভাস দিল আবহাওয়া অফিস চোখের ভেতর পানি না পৌঁছালে অজু শুদ্ধ হবে কি ? আকুর দায় শোধের পর ৩৫ বিলিয়ন ডলারের নিচে নামলো রিজার্ভ শিশুদেরই গড়তে হবে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী কেশবপুরে প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা ধীরাজ ভট্টাচার্যের জন্মবার্ষিকী উদযাপন আশাশুনিতে রক্তকরবী মহিলা উন্নয়ন সংস্থার বৃক্ষ রোপণ ও বিতরণ

কেশবপুরে মাছের খাবার হিসেবে মুরগির বিষ্ঠা নিয়ে যাওয়ায় দু’জনকে জরিমানা

Reporter Name

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর : যশোরের কেশবপুরে মৎস্য ঘেরে মাছের খাবার হিসেবে ব্যবহারের জন্য ৩২টি ড্রামে মুরগির বিষ্ঠা নিয়ে যাওয়ার সময় দুই ব্যক্তিকে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১২ অক্টোবর-২৬) বিকেলে উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের ভেরচী গ্রামে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। আটককৃত দুজন ব্যক্তির বাড়ি পার্শ্ববর্তী ডুমুরিয়া উপজেলায়। পরবর্তীতে মৎস্য ও মৎস্য পণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইন ২০২০ এর ৩১ (২) ধারা অনুযায়ী তাদেরকে ৪৫০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস, উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা মোঃ রেজাউল করিম (তারু) এবং ভেরচী পুলিশ ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে মৎস্য ঘেরে মাছের খাবার হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে ৩২টি ড্রামে মুরগির বিষ্ঠা নিয়ে যাওয়ার বিষয়টি নজরে আসে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট দুই ব্যক্তিকে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।