November 5, 2026, 4:21 pm

ডুমুরিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

Reporter Name

সাব্বির খান ডালিম ; খুলনার ডুমুরিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালী আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজী সাইফুর রহমান,আইসিটি কর্মকর্তা রেজাউল করিম, ফায়ার সার্ভিস কর্মকর্তা আঃ সাত্তার,প্রধান শিক্ষক এসএম রবিউল ইসলাম লাবু, জিএম আঃ ছালাম, সহকারি শিক্ষক এস এস

শফিকুল আলম প্রমুখ। আলোচনা শেষে একটি র‍্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্যায়াম স্কুল মাঠে গিয়ে শেষ হয়। স্কুল মাঠে ফায়ার সার্ভিস সদস্যদের সমন্বয়ে প্রাকৃতিক দুযোগ মোকাবেলায় করনীয় বিষয়ে শিক্ষার্থীসহ দর্শনাথীদের নানা কৌশল সরেজমিনে দেখানো হয়।