November 5, 2026, 4:01 pm

প্রকাশিত অসত্য ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ

Reporter Name

দৈনিক খুলনাঞ্চল ও ই-পেপার নজর বিডি ডট কম নামীয় অনলাইনে ” ডুমুরিয়া সদরে বরফকল দেখিয়ে সার ডিলার নিয়োগ ” শিরোনামে প্রকাশিত একটি সংবাদ আমার দৃষ্টিগোচর হয়েছে। আমি সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য জিএম আসাবুর রহমান ওই ভুয়া ছবি,মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদটি পড়ে রিতিমত হতবাক হয়েছি। কল্পকাহিনতে ডিলার জিএম হাফিজুর রহমান সদর ইউনিয়নের ভোটার নয়,সে আ’লীগ মনা, ডিলার নিয়োগ নীতিমালা লঙ্ঘনকারী ও অন্য ইউনিয়নে বরফকলে ঘর দেখিয়ে সার ডিলার হিসেবে নিয়োগ পেয়েছে বলে

সংবাদে প্রকাশ করা হয়েছে। আমার ওয়ার্ডের বিষয়টি নিয়ে এত মিথ্যাচার ও উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা সংবাদের প্রতিবাদ না জানিয়ে পারলাম না।প্রকৃত ঘটনা হলো ডিলার হাফিজুর রহমান আমার ওয়ার্ডের ভোটার, ব্যবসায়ী ও স্থায়ী বাসিন্দা। ডুমুরিয়া বাজারস্থ শহীদ মোল্লা সিরাজ সড়কে পুরাতন সোনালী ব্যাংকের সামনে গাজী এন্টার প্রাইজ নামীয় ঘরটি ডিলার ঘর অফিস। এছাড়া

উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের পাশে ও মহিলা কলেজ সংলগ্ন কৃষক সমাগমের অন্যতম স্থান আল্লার দান পাইকারি কাচা মালের আড়ত।এর নিকটবর্তী স্থানে গুদামটি।এ ছাড়া পরিবারটি বিএনপি মনা এবং দলের দুঃসময়ে হামলা মামলায় নির্যাতিত নেতা কর্মীর পাশে দাঁড়ানোর দৃষ্টান্ত রয়েছে। ডিলার নিয়োগে নীতিমালা লঙ্ঘন হয়নি।এটি আধিপত্যের জের এবং অসৎ বঞ্চিতদের মাছ না পেয়ে ছিপে কামড়। প্রকাশিত মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট সংবাদের আমি তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।