November 4, 2026, 3:44 pm
শিরোনাম:
কুটিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের নবীন বরণ অনুষ্ঠান কেশবপুরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম-এর ৮ম মৃত্যুবার্ষিকী পালিত জানুয়ারিতে বাড়তি বেতন পাবেন পোশাকশ্রমিকরা মাননীয় প্রধানমন্ত্রী, খুলনার রাস্তা কি শুধু আপনার জন্যই ভালো হবে প্রশ্ন জনগণের? ডুমুরিয়ায় গভীর রাতে অভিযান, পরিত্যক্ত অবস্থায় দেশীয় পাইপগান উদ্ধার পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ কেশবপুরে জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দাকোপে সুতারখালীতে রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইন মামলার আসামিসহ গ্রেপ্তার-৪ ড্যান্স একাডেমির আড়ালে কেয়া-শরিফুলের ব্ল্যাকমেলিং বাণিজ্য! নিঃস্ব অনেক ব্যবসায়ী

খুলনা তেরখাদায় বিএনপির দুপক্ষের সংঘর্ষ

Reporter Name

খুলনায় বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে তেরখাদা উপজেলার কাটেঙ্গা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৫-৬ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুর্গাপূজা দেখতে যাওয়াকে কেন্দ্র করে উপজেলা ছাত্রদলের সভাপতি সাব্বির আহমেদ টগরের ভাই রিয়াদ শেখের সঙ্গে উপজেলা যুবদলের আহ্বায়ক মোল্লা হুমায়ুন কবিরের ছেলে তাসিম মোল্লার কথাকাটাকাটি হয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন উপজেলা বিএনপির নেতারা। মঙ্গলবার সকালে দুপক্ষের লোকজনকে নিয়ে উপজেলার কাটেঙ্গা বাজারে আলোচনায় বসার উদ্যোগ নেওয়া হয়। একপর্যায়ে আলোচনার মধ্যে দুপক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

সংঘর্ষের সময় বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান। এতে বাজারে স্বাভাবিক বেচাকেনা ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় আহতদের মধ্যে স্থানীয় হাসপাতালে ৪-৫ জন চিকিৎসা নিয়েছেন। অন্যদিকে রিপন মোল্লা নামে একজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবির সিদ্দিকী শুভ্র বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ বা মামলা হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের পর জানা যাবে।