November 4, 2026, 3:45 pm
শিরোনাম:
কুটিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের নবীন বরণ অনুষ্ঠান কেশবপুরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম-এর ৮ম মৃত্যুবার্ষিকী পালিত জানুয়ারিতে বাড়তি বেতন পাবেন পোশাকশ্রমিকরা মাননীয় প্রধানমন্ত্রী, খুলনার রাস্তা কি শুধু আপনার জন্যই ভালো হবে প্রশ্ন জনগণের? ডুমুরিয়ায় গভীর রাতে অভিযান, পরিত্যক্ত অবস্থায় দেশীয় পাইপগান উদ্ধার পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ কেশবপুরে জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দাকোপে সুতারখালীতে রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইন মামলার আসামিসহ গ্রেপ্তার-৪ ড্যান্স একাডেমির আড়ালে কেয়া-শরিফুলের ব্ল্যাকমেলিং বাণিজ্য! নিঃস্ব অনেক ব্যবসায়ী

ঝিনাইদহের মহেশপুরে ঘুমন্ত জামাইকে কুপিয়ে হত্যা, শ্বশুর আটক

Reporter Name

ঝিনাইদহের মহেশপুরে ঘুমন্ত অবস্থায় গোলাম রহমান নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার শ্বশুরের বিরুদ্ধে। এ ঘটনায় তার শ্বশুর তরিকুল ইসলামকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর ৬টার দিকে উপজেলার আজমপুর ইউপির বলিভাদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গোলাম রহমান জেলার কালিগঞ্জ উপজেলার হুদানাইড়ি পাড়া গ্রামের ক্বারি গোলামের ছেলে।

মহেশপুর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে শ্বশুর-জামাইয়ের মধ্যে মেয়ে না দেওয়া নিয়ে মনোমালিন্য চলে আসছিল। সোমবার (১৯ অক্টোবর) শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন আব্দুর রহমান। রাতে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন সবাই। মঙ্গলবার ভোরের দিকে ক্ষিপ্ত হয়ে তরিকুল (শ্বশুর) ঘরে থাকা কুড়াল দিয়ে ঘুমন্ত গোলাম রহমানকে (জামাই) এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চিৎকার-চেঁচামেচি শুনে স্থানীয়রা ছুটে এসে পুলিশে খবর দেয় এবং শ্বশুর তরিকুল ইসলামকে আটক করে রাখেন।

স্থানীয় ইউপি সদস্য ও প্রতিবেশী এনামুল জানান, ভোরের দিকে গ্রামের চায়ের দোকানে বসে বেশ কয়েকজন চা খাচ্ছিলাম। হঠাৎ চিৎকার-চেঁচামেচি শুনে সবাই এগিয়ে যায়। গিয়ে দেখি তরিকুল হাতে রক্তমাখা কুড়াল নিয়ে বাড়ির উঠানে হাঁটাহাঁটি করছেন। ভয়ে কেউ তার কাছে যেতে পারছেন না। অনেক কায়দা কৌশলের পর আটক করে পুলিশে খবর দেওয়া হয়।

তিনি আরও জানান, তরিকুলের মাথায় সমস্যা আছে। সে কারণেই হয়তো এমন ঘটনা ঘটিয়েছেন। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় তরিকুলকে আটক করা হয়েছ। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়াল উদ্ধারসহ অধিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীকে থানায় নিয়ে আসা হয়েছে। তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।