November 4, 2026, 1:58 pm
শিরোনাম:
কুটিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের নবীন বরণ অনুষ্ঠান কেশবপুরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম-এর ৮ম মৃত্যুবার্ষিকী পালিত জানুয়ারিতে বাড়তি বেতন পাবেন পোশাকশ্রমিকরা মাননীয় প্রধানমন্ত্রী, খুলনার রাস্তা কি শুধু আপনার জন্যই ভালো হবে প্রশ্ন জনগণের? ডুমুরিয়ায় গভীর রাতে অভিযান, পরিত্যক্ত অবস্থায় দেশীয় পাইপগান উদ্ধার পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ কেশবপুরে জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দাকোপে সুতারখালীতে রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইন মামলার আসামিসহ গ্রেপ্তার-৪ ড্যান্স একাডেমির আড়ালে কেয়া-শরিফুলের ব্ল্যাকমেলিং বাণিজ্য! নিঃস্ব অনেক ব্যবসায়ী

আশাশুনি সদরের চেয়ারম্যান প্রার্থী তুষারের বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন

Reporter Name

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি : আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী,উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার সদর ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন। বুধবার (২১ অক্টোবর) বিকাল ৩ টায় পরিদর্শন কার্যক্রম শুরু করেন। সফরসঙ্গীদের সাথে নিয়ে চেয়ারম্যান প্রার্থী আবু মুছা তারিকুজ্জামান তুষার দাসেরআটি সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ,বলাবাড়িয়া সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ,বিল দুর্গাপুর সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ,হাঁসখালী সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ,হাড়িভাঙ্গা সার্বজনীন দুর্গাপূজা

মন্ডপ,কোদন্ডা সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ ও বড় দুর্গাপুর সার্বজনীন দুর্গা পূজা মন্ডপ,আদালতপুর সার্বজনীন দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় মন্ডপ পরিচালনা কমিটির সভাপতি,সম্পাদকসহ কমিটির সদস্যবৃন্দ,ভক্ত ও দর্শনার্থীদের সাথে মতবিনিময় করেন,সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সর্বাত্মক চেষ্টা করবেন বলে সকলকে আশ্বস্থ করেন।

তাঁর সফরসঙ্গী হিসাবে আশাশুনি বাজার কমিটির সেক্রেটারি এবিএম আলমগীর পিন্টু,৩ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী গাউসুল আজম,৮ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মাসুম বিল্লাহ খান,৭ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী রবিউল ইসলাম,জামায়াতের ৫ নং ওয়ার্ড সেক্রেটারি রুহুল আমিন মোড়ল,মিজানুর রহমান তসলিম,৪ নং ওয়ার্ড সেক্রেটারী সাইফুল ইসলাম,শ্রমিক নেতা মোবারক হোসেন,হযরত আলী,মুর্তজুল হক,রবিউল ইসলাম,আমির হামজা খোকন, কবির হোসেন,যুবনেতা আল মামুন,ছাত্রনেতা আলামিন হোসেন বহু নেতাকর্মী তাঁর সাথে ছিলেন।