November 4, 2026, 1:58 pm
শিরোনাম:
কুটিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের নবীন বরণ অনুষ্ঠান কেশবপুরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম-এর ৮ম মৃত্যুবার্ষিকী পালিত জানুয়ারিতে বাড়তি বেতন পাবেন পোশাকশ্রমিকরা মাননীয় প্রধানমন্ত্রী, খুলনার রাস্তা কি শুধু আপনার জন্যই ভালো হবে প্রশ্ন জনগণের? ডুমুরিয়ায় গভীর রাতে অভিযান, পরিত্যক্ত অবস্থায় দেশীয় পাইপগান উদ্ধার পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ কেশবপুরে জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দাকোপে সুতারখালীতে রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইন মামলার আসামিসহ গ্রেপ্তার-৪ ড্যান্স একাডেমির আড়ালে কেয়া-শরিফুলের ব্ল্যাকমেলিং বাণিজ্য! নিঃস্ব অনেক ব্যবসায়ী

যশোরে ১৮ স্বর্ণের বারসহ পাচারকারী আটক

Reporter Name

যশোরের শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি ৯০ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বারসহ আলাউদ্দিন (৫২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তার হেফাজত থেকে একটি সুজুকি মোটরসাইকেলও জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত আরও দুই ব্যক্তি পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। আটক আলাউদ্দিন শার্শা থানার হাড়িখালী গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হকের নেতৃত্বে এবং উপপরিদর্শক (এসআই) জাহিদুল আলমসহ সঙ্গীয় পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত দলটি অভিযানে অংশ নেয়।

অভিযান চলাকালে উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামে ‘প্রাইম ব্রিকস’ নামের একটি ইটভাটা-সংলগ্ন নাভারণ-সাতক্ষীরাগামী পাকা সড়ক থেকে সন্দেহভাজন হিসেবে আলাউদ্দিনকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা অপর দুই ব্যক্তি কৌশলে পালিয়ে যান।

পরে আটক আলাউদ্দিনের হেফাজতে থাকা মালামাল তল্লাশি করে ১৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ২ কেজি ৯০ গ্রাম। এছাড়া একটি সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধার করা স্বর্ণ ও মোটরসাইকেল জব্দ তালিকার মাধ্যমে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন জানান, চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ ঘটনায় নিয়মিত চোরাচালান মামলা রুজুর প্রক্রিয়া চলছে। একইসঙ্গে পালিয়ে যাওয়া অজ্ঞাতনামা দুই ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত ও তাদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। উদ্ধার করা স্বর্ণের উৎস এবং চোরাচালানের সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হবে।