গাজী সোহেল আহমেদ,ডুমুরিয়া প্রতিনিধি : খুলনার ডুমুরিয়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সমাবেশের মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়। সড়কে শৃঙ্খলা ফেরানো, দুর্ঘটনা রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) ডুমুরিয়া উপজেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে। বৃহস্পতিবার ১১টায় ডুমুরিয়া বাসস্ট্যান্ড চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে ‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’ এবং ‘সাবধানে গাড়ি চালান, নিরাপদে বাড়ি ফিরুন,এমন সচেতনতামূলক ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নিসচার সভাপতি খান মহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিসচা’র খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক শিরিনা সুলতানা, বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা আলহাজ্ব আব্দুল কাইয়ুম জমাদ্দার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল ও প্রচার সম্পাদক খান আরিফুজ্জামান।
অনুষ্ঠানে খুলনা জেলা ও ডুমুরিয়া উপজেলার স্থানীয় সাংবাদিক, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাফিজুর রহমান, থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন এবং খুলনা জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) ইমরান হোসেন। কর্মসূচিতে পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক কাজী আব্দুল্লাহ,শেখ মাহাতাব হোসেন, বিলায়েত হোসেন,খান আনিসুজ্জামান, শেখ এনায়েত হোসেন
সংগঠনের সহসভাপতি আলহাজ্ব শাহাজাহান জমাদ্দার, গাজী আব্দুল আজিজ ও শেখ রবিউল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা মনিরুল ইসলাম ও জুলফিকার আলী ভুট্টো,কোষাধ্যক্ষ সাহারুজ্জামান সবুজ,দুর্ঘটনা অনুসন্ধান সম্পাদক জাহাঙ্গীর আলম (মুকুল) আইনবিষয়ক সম্পাদক খান আব্দুল্লাহ,যুববিষয়ক সম্পাদক গাজী সোহেল আহমেদ,দপ্তর সম্পাদক আব্দুর রহমান বেপারি,সাংস্কৃতিক সম্পাদক এম এ জলিল এবং প্রকাশনা সম্পাদক হুসাইন আহমেদ খান, কার্যনির্বাহী সদস্য জিএম জাকির হোসেন, আলিমুজ্জামান, জাহিদুর রহমান সোহেল, জুয়েল বিশ্বাস, হেদায়েত গাজী, রাশেদুজ্জামান শেখ, মুজাহিদদুল ইসলাম সেতু গোপাল ও জিয়াউর রহমান তুহিনসহ শ্রমিক নেতা হাফেজ সিদ্দিকুর রহমান, আবুল কালামসহ অনেকে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, শুধু আইন প্রয়োগ করে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব নয়।এর জন্য চালক, পথচারী ও প্রশাসনের সমন্বিত সচেতনতা প্রয়োজন।ট্রাফিক আইন মেনে চলা ও যানবাহনের গতি নিয়ন্ত্রণ রাখা। মোটরসাইকেল চালক ও আরোহী উভয়ের বাধ্যতামূলক হেলমেট ব্যবহার। পথচারীদের সতর্কতার সাথে সড়ক পারাপার। বেপরোয়া গাড়ি চালানো রোধে সামাজিক আন্দোলন জোরদার করতে হবে। সভা শেষে ডুমুরিয়ায় নিরাপদ সড়ক প্রতিষ্ঠা ও জনসচেতনতা বৃদ্ধিতে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার প্রকাশ করে।