November 2, 2026, 6:06 am

ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ঐতিহ্যবাহী ডিঙ্গি নৌকা বাইচ অনুষ্ঠিত

Reporter Name

গাজী সোহেল আহমেদ, ডুমুরিয়া প্রতিনিধি : খুলনার ডুমুরিয়ায় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ডিঙ্গি নৌকা বাইচ প্রতিযোগিতা। শুক্রবার বিকেল ৪টায় মির্জাপুর কালীতলা সর্বজনীন পূজা মন্দিরের উদ্যোগে এই আকর্ষণীয় বাইচের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পুরুষদের পাশাপাশি নারীদের অংশগ্রহণ প্রতিযোগিতাটিকে অনন্য মাত্রা দান করে। ​প্রতিযোগিতায় নারী বিভাগে ৭টি এবং পুরুষ বিভাগে ৬টি দল অংশগ্রহণ করে। গ্রামবাংলার হাজারো উৎসুক জনতা নদীর দুই পাড়ে ভিড় জমিয়ে উল্লাস ও করতালির মাধ্যমে প্রতিযোগীদের উৎসাহ জানান।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ডুমুরিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান জমাদ্দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) দেবাশীষ মন্ডল, ও অরুণ মন্ডল, কৃটি ন্ডল, বাবু মন্ডল, সমির মন্ডল, প্রভাস মন্ডল, নিত্যানন্দ মন্ডল, মদুসুদন মন্ডল, নিরঞ্জন বিশ্বাস, মলায় বিশ্বাস, মুকুন্ড বিশ্বাস, অশিস বিশ্বাস, শুকলাল৷ বিশ্বাসসহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, নৌকা বাইচ আমাদের আবহমান বাংলার এক চিরন্তন ও প্রাণের উৎসব। এই ধরনের আয়োজনের মাধ্যমে আমাদের গ্রামীণ ঐতিহ্য টিকে থাকে এবং সর্বস্তরের মানুষের মাঝে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি পায়। ​প্রতিযোগিতা শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।