November 5, 2026, 7:14 am
শিরোনাম:
১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও, অভিজ্ঞতা ছাড়াই আবেদন সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে আছেন যারা কণিকার বিচ্ছেদ থেকে জিয়ার প্রেমের সমীকরণ, বলিউডের আলোচিত ‘তিন’ আজ খুলনা ও বাগেরহাট আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৬ নভেম্বর নগর যুব সম্মেলন সফলে জরুরী বৈঠক অনুষ্ঠিত তেরখাদায় যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় জমি ও রাস্তা নিয়ে শান্তিপূর্ণ সমাধান করলেন ইউপি সদস্য প্রার্থী দীপঙ্কর কুটিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের নবীন বরণ অনুষ্ঠান কেশবপুরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম-এর ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

দাকোপে সুতারখালীতে রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

Reporter Name

নুরুজ্জামান সাকিব, খুলনা জেলা : খুলনার দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের তালতলা কেয়ার অভিমুখী রাস্তার নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। সরকারি বাজেট বরাদ্দ থাকা সত্ত্বেও কাজের শুরুতেই অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

জানা গেছে, রাস্তার কাজের জন্য প্রথম দফায় যে ইট আনা হয়েছিল তা ছিল অত্যন্ত নিম্নমানের। বিষয়টি নজরে আসলে সাধারণ জনগণ প্রতিবাদ জানিয়ে কাজ বন্ধ করে দেন। পরে দ্বিতীয় দফায় নতুন করে ইট আনা হলেও সেই ইটের মান নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, জনগণের টাকায় নির্মিত রাস্তায় নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। এটি কারও ব্যক্তিগত রাস্তা নয়, এটি সাধারণ জনগণের চলাচলের রাস্তা। তাই রাস্তার কাজে ব্যবহৃত নির্মাণসামগ্রীর মান যাচাই, নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তারা। সঠিক মান বজায় রেখে জনগণের চলাচলের উপযোগী করে রাস্তাটি নির্মাণের দাবি তাদের। এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদার ও কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।