September 21, 2026, 3:34 am
শিরোনাম:
কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত ডুমুরিয়ায় নিজ বাড়ির বারান্দায় যুবককে কুপিয়ে জখম কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ/ ৫ জন হাসপাতালে বান্দরবানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্পের কাজ সন্তোষজনক: দুদক সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার বটিয়াঘাটায় মোটর চুরির ঘটনার কথাকাটাকাটির জেরে যুবকের ওপর হামলার অভিযোগ বটিয়াঘাটায় দুই বছর ধরে সরকারি বই পরিবহন ভাতা থেকে বঞ্চিত শিক্ষকরা কেশবপুরে সংরক্ষিত মহিলা আসনের এমপি সুলতানা আহমেদ এর মতবিনিময় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বড় নিয়োগ, পদ ৩০১টি ভারতের কাছে হেরে ব্রোঞ্জের লড়াইয়ে পাকিস্তানের সামনে বাংলাদেশ

কখন বুঝবেন সম্পর্ক ভেঙে যাচ্ছে?

Reporter Name

সহজাত প্রবণতা থেকে সমাজবদ্ধ হয়ে থাকতে চায় মানুষ। জড়াতে চায় সম্পর্কে। নিজেকে মিশিয়ে রাখতে চায় ভালোবাসা-আদর-স্নেহে। খোঁজে সম্পর্কের নিরাপত্তায় মানসিক তৃপ্তি। সদ্য নতুন সম্পর্কে দুজন। মস্তিষ্কের থ্যালামাসের জাদুতে কিছুদিন ঘোরলাগা অনুভূতি। এরপর অল্পতে সেই অনুভূতি কমে যাওয়া। কোথায় যেন ছন্দপতন। মনের ভেতর অজানা অস্বস্তি। ফিকে হতে থাকে সম্পর্কের রং।  বিপৎসংকেত: সাধারণত মনে হতে পারে দুজনই আছি ঠিকঠাক। তারপরও কোথায় যেন একটু খটকা। এভাবে ভাঙনের শুরু। একটা সময় পুরো ব্যাপারটা এমনভাবে গ্রাস করে ফেলে মানুষকে, তখন আর কিছুই করার থাকে না। সম্পর্ক তখন বোঝা মনে হয়। আরেক নতুন যুদ্ধে অবতীর্ণ হয় মানব মন।

সমাধানের সহজ পাঠ: যুদ্ধে যাওয়ার আগে এর সমাধান খুঁজে নিতে পারি। কেননা, সবাই চাই সম্পর্কটা টিকে থাকুক। প্রিয় মানুষের সঙ্গে কাটুক ভালো সময়। চলুন, সমাধান খুঁজি সময় দিয়ে শুরু: সম্পর্ক জিইয়ে রাখতে প্রিয় মানুষটিকে সময় দেওয়া একান্ত আবশ্যক। অতি কর্মব্যস্ততার ফলে অনেকে এ সময়টা বের করতে পারেন না। সম্পর্কে কেয়ারিং না থাকলে তা টেকানো দায় হয়ে দাঁড়ায়। আপনাকে সময় বের করতে হবে। প্রিয় মানুষটি অন্যের কাছে গিয়ে কখনও যেন না বলেন, ‘কখনোই সময় দেয় না’, ‘সারাক্ষণই ব্যস্ত’–এমন কথা। সপ্তাহে না হলেও মাসে অন্তত এক দিন তাঁর সঙ্গে নিবিড়ভাবে কাটিয়ে আসুন। প্ল্যান করুন প্রিয় কোনো স্থানে বেড়িয়ে আসার। এই না হলে সম্পর্ক থেকে বেরিয়ে আসবে ভাঙনের সুর। শুধু তাই নয়, এ থেকে কিন্তু বেজে উঠে বিপৎসংকেত।

অনীহা: তাঁকে পাওয়া যায় না ফোনে। উত্তর আসে না এসএমএসের। অনেক পরে হয়তো একবার। তাও লেখা থাকে–ব্যস্ত আছি! এমন যদি হয় উত্তর; তবে ধরে নিন, সম্পর্কে গুরুত্ব নেই তাঁর। নিয়মিত যোগাযোগ, খোঁজখবর রাখা, ভালোমন্দ জানতে চাওয়া–এসব যদি কোনো একজনের পক্ষ থেকে দিনের পর দিন না ঘটে, তবে সে সম্পর্ক থেকে সরে আসাই ভালো। পরিবার থেকে দূরে: আপনার সঙ্গী কি আপনার পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু বা অন্যান্য কাছের মানুষের কাছ থেকে আপনাকে দূরে রাখেন? এমনকি তাঁর পরিবারের লোকদের সঙ্গেও আপনার পরিচয় করিয়ে দিতে চান না। লুকিয়ে রাখতে চান আপনাকে। এমনকি পরিবারের খবরও জানতে চান না। তবে সাবধান!

হারিয়ে যাওয়া: একটু ভেবে দেখুন তো, যাঁকে নিয়ে আপনি ভবিষ্যতের স্বপ্ন দেখছেন। তাঁর ভবিষ্যতে কি নিজেকে খুঁজে পান? একটু কান পেতে শুনুন, তাঁর মুখ থেকে ‘আমি’, ‘আমার’ নাকি ‘আমরা’, ‘আমাদের’ শব্দ বেরিয়ে আসছে। যদি তিনি বলেন, ‘আমি করব’। ‘আমি যাব’, ‘আমি থাকব’ অনেকটা এমন, ‘আমাদের একটা স্বপ্নের বাড়ি হবে’ এর বদলে ‘আমার একটা বাড়ি হবে’। তাহলে সহজে অনুমান করে নিন তাঁর দৌড় কাকে নিয়ে। সরে যান একার স্বপ্ন থেকে।  নতুন সম্পর্কে জড়ানোর কথা ভাবুন। নিজেকে নিয়ে আপনারও তো আছে অনেক পরিকল্পনা। সেই পরিকল্পনা বাস্তবায়নের পথে হাঁটুন!