September 21, 2026, 3:49 am
শিরোনাম:
কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত ডুমুরিয়ায় নিজ বাড়ির বারান্দায় যুবককে কুপিয়ে জখম কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ/ ৫ জন হাসপাতালে বান্দরবানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্পের কাজ সন্তোষজনক: দুদক সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার বটিয়াঘাটায় মোটর চুরির ঘটনার কথাকাটাকাটির জেরে যুবকের ওপর হামলার অভিযোগ বটিয়াঘাটায় দুই বছর ধরে সরকারি বই পরিবহন ভাতা থেকে বঞ্চিত শিক্ষকরা কেশবপুরে সংরক্ষিত মহিলা আসনের এমপি সুলতানা আহমেদ এর মতবিনিময় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বড় নিয়োগ, পদ ৩০১টি ভারতের কাছে হেরে ব্রোঞ্জের লড়াইয়ে পাকিস্তানের সামনে বাংলাদেশ

ইরানে পণ্যের অস্বাভাবিক দাম, যুদ্ধ বন্ধে তৎপরতা অব্যাহত

Reporter Name

ইরানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে চাপে পড়েছেন সাধারণ মানুষ। পেট্রোল পাম্পগুলোতেও দেখা দিয়েছে জ্বালানির তীব্র সংকট। অর্থনৈতিক চাপ ও উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে দেশটিতে। জনগণের দুর্ভোগের কথা স্বীকার করেছে ইরান সরকার।

সংকটের মধ্যেও কূটনীতি অব্যাহত
তীব্র এই অর্থনৈতিক সংকটের মধ্যেও যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে ইরান। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আলি জেনিবান্দ জানিয়েছেন, অমীমাংসিত বিষয়গুলো সমাধান এবং ‘ইসলামাবাদ চুক্তি’ বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সঙ্গে আন্তর্জাতিক মধ্যস্থতার মাধ্যমে আলোচনা চলছে।

গুপ্তচরবৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড
সামরিক স্থাপনা ও কর্মকর্তাদের সংবেদনশীল তথ্য শত্রুপক্ষের কাছে পাচারের অভিযোগে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগীয় বার্তা সংস্থা ‘মিজান’। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও আবদুর রহমান বোরুমন্দ সেন্টারের তথ্য অনুযায়ী, দেশটিতে বিভিন্ন অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়ার প্রবণতা অব্যাহত রয়েছে।

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ২০৩১ পর্যন্ত বৃদ্ধি
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিদ্যমান নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়ে ২০৩১ সাল পর্যন্ত বহাল রাখার আইনি বিলে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই আইনে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা, অতিরিক্ত শুল্ক ও বিভিন্ন বিধিনিষেধ আরোপেরও সুযোগ রাখা হয়েছে। ১৯৯৬ সালের ইরান স্যাংশনস অ্যাক্টের মেয়াদ চলতি বছর শেষ হওয়ার কথা ছিল। নতুন আইন পাসের মাধ্যমে এর কার্যকারিতা আরও পাঁচ বছর বাড়ল।