September 17, 2026, 10:07 pm
শিরোনাম:
কেশবপুর ১২২ জন ডেঙ্গু রোগ আক্রান্ত নেই মশা নিধনের কার্যক্রম সাগরদাঁড়িতে আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে মশা নিধন কেশবপুরে গলায় ফাঁস দিয়ে এক মহিলার আত্মহত্যা দিঘলিয়ায় স্কুল বন্ধ নয়, কুকুরের ভয়ে সিঁড়ির গেটে তালা দিয়ে উপরে চলছে ক্লাস মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন মো. রনি ইসলাম ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে এক লক্ষ আট হাজার টাকা জরিমানা আদায় জবি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩ শিক্ষার্থী সাংগঠনিক কিংবা রাজনৈতিক মাঠ পর্যায়ে গুছিয়ে উঠতে পারছে না বিএনপি ভয়ভীতি দেখিয়ে পদত্যাগ, দুই বছরেও স্বপদে ফিরতে পারেননি-অধ্যক্ষ অদ্রীস আনিসুল হকের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুদক

মাদরাসার শিক্ষক কর্মচারীদের জুলাইয়ের বেতন ছাড়

Reporter Name

নিজস্ব প্রতিবেদক : মাদরাসা শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর (মাদরাসা) শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতন-ভাতার সরকারি অংশের চেক হস্তান্তর করা হয়েছে। চারটি ব্যাংকের সংশ্লিষ্ট কার্যালয়ে এসব চেক হস্তান্তর করা হয়েছে। বুধবার ১২ আগস্ট মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অর্থ শাখা থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।

জুলাই ২০২৬ মাসের বেতন-ভাতার সরকারি অংশের চারটি চেক বিতরণকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে (১২) আগস্ট হস্তান্তর করা হয়েছে। মাদরাসার শিক্ষক-কর্মচারীরা বৃহস্পতিবার (১৩ আগস্ট) তারিখের পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে জুলাই মাসের বেতন-ভাতার সরকারি অংশের টাকা উত্তোলন করতে পারবেন।