November 3, 2026, 6:42 am
শিরোনাম:
কম টাকায় ডিএনসিসি থেকে মশার ওষুধ আনছে কেসিসি রাজনৈতিক জীবনে ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্ন পর্যায়ে: জরিপ ঢাকা-টাঙ্গাইল গাজীপুরে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ স্থানীয় নির্বাচনে কাদের মনোনয়ন দেবে বিএনপি, জানালেন রিজভী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী মিরপুরে শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারগ্যাস নিক্ষেপ হুমায়ুন কবির পলাশ-এর পিতার দাফন সম্পন্ন আশাশুনিতে পুলিশের অভিযানে সন্ত্রাসবিরোধী পলাশসহ গ্রেফতার-৫ ডুমুরিয়ায় পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পে নারী কর্মী নিয়োগ সম্পন্ন পাইকগাছায় জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে মিথ্যা অপপ্রচারের অভিযোগ জামিরের

পাকিস্তানি ‘শেইদাই’-এর হুবহু নকল নিলয়-হিমির নাটক!

Reporter Name

পাকিস্তানি ধারাবাহিক ‘শেইদাই’ থেকে গল্প হুবহু নকলের অভিযোগ উঠেছে তানভীর তন্ময় পরিচালিত বাংলাদেশি নাটক ‘প্রথম প্রেমের গল্প’-এর বিরুদ্ধে। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি।

সম্প্রতি ইউটিউবে নাটকটির দুটি পর্ব প্রকাশিত হওয়ার পরেই বিতর্কের সৃষ্টি হয়। দর্শকদের একটি বড় অংশ অভিযোগ করছেন, পাকিস্তানি নাটকের কাহিনি অবিকল ব্যবহার করা হলেও নাটকে কোনো লেখকের নাম রাখা হয়নি। এমনকি ইউটিউবের শিল্পী ও কুশলীদের তালিকা কিংবা নাটকের পোস্টারেও চিত্রনাট্যকার বা মূল রচয়িতার নাম উল্লেখ করা হয়নি। নাটকটিতে নিলয় ও হিমি ছাড়াও অভিনয় করেছেন ফারিন খানসহ আরও কয়েকজন সুপরিচিত অভিনয়শিল্পী।

ইন্টারনেটের এই যুগে বিশ্বের যে কোনো দেশের নাটক দেখা সহজ হওয়ায় কপি করার বিষয়টি দর্শকরা দ্রুত ধরে ফেলছেন। অনেকেই মন্তব্য করছেন, নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমির মতো জনপ্রিয় শিল্পীদের কাছ থেকে দর্শক সবসময় মৌলিক কাজের আশা করেন। বিদেশি নাটকের গল্প এভাবে অনুকরণ করা হলে দেশীয় নাটকের নিজস্ব মৌলিকতা ও স্বকীয়তা নষ্ট হতে পারে বলে মনে করেন তারা। এতে তাৎক্ষণিকভাবে ভিউ বাড়লেও দীর্ঘমেয়াদে নাটকের মান নিয়ে প্রশ্ন থেকে যায়।