November 4, 2026, 3:41 pm
শিরোনাম:
কুটিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের নবীন বরণ অনুষ্ঠান কেশবপুরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম-এর ৮ম মৃত্যুবার্ষিকী পালিত জানুয়ারিতে বাড়তি বেতন পাবেন পোশাকশ্রমিকরা মাননীয় প্রধানমন্ত্রী, খুলনার রাস্তা কি শুধু আপনার জন্যই ভালো হবে প্রশ্ন জনগণের? ডুমুরিয়ায় গভীর রাতে অভিযান, পরিত্যক্ত অবস্থায় দেশীয় পাইপগান উদ্ধার পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ কেশবপুরে জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দাকোপে সুতারখালীতে রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইন মামলার আসামিসহ গ্রেপ্তার-৪ ড্যান্স একাডেমির আড়ালে কেয়া-শরিফুলের ব্ল্যাকমেলিং বাণিজ্য! নিঃস্ব অনেক ব্যবসায়ী

চালনা পৌরসভার রাধা গোবিন্দ মন্দিরে কাউন্সিলর পদপ্রার্থী মিনারা খাতুনের অনুদান প্রদা

Reporter Name

নুরুজ্জামান সাকিব,স্টাফ রিপোর্টার : খুলনা জেলার দাকোপ উপজেলার চালনা পৌরসভার ৭নং ওয়ার্ডে অবস্থিত শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে আর্থিক অনুদান প্রদান করেছেন চালনা পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী মিনারা খাতুন।

আজ মঙ্গলবার দুপুরে তিনি মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়ে মন্দির পরিচালনা কমিটির সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে এই অনুদান তুলে দেন। এ সময় মন্দির কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

মিনারা খাতুন চালনা পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। অনুদান প্রদানকালে তিনি বলেন, চালনা পৌরসভা সাম্প্রদায়িক সম্প্রীতির পৌরসভা। এখানে হিন্দু-মুসলিম সবাই মিলেমিশে বসবাস করি। ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন মানে এলাকার উন্নয়ন। আমি সবসময় সকল ধর্মের মানুষের পাশে থাকতে চাই।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে শিক্ষা, স্বাস্থ্য ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষভাবে কাজ করবেন। মন্দির কমিটির পক্ষ থেকে মিনারা খাতুনের এই মহতী উদ্যোগের জন্য ধন্যবাদ জানানো হয় এবং তার উত্তরোত্তর সফলতা কামনা করা হয়।