নুরুজ্জামান সাকিব : খুলনা জেলা বিএনপির সদস্য, দাকোপ উপজেলার ৫নং সুতারখালী ইউনিয়নের কৃতি সন্তান ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী আসাফুর রহমান পাইলট সুতারখালী ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।
আজ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক খোঁজখবর নেন।
এ সময় তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ৫নং সুতারখালী ইউনিয়নের প্রতিটি মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা একসাথে কাজ করতে চাই। পূজা যাতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, সেজন্য আমরা সার্বক্ষণিক মাঠে আছি।
পরিদর্শনকালে তার সাথে সুতারখালী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।