November 4, 2026, 3:41 pm
শিরোনাম:
কুটিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের নবীন বরণ অনুষ্ঠান কেশবপুরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম-এর ৮ম মৃত্যুবার্ষিকী পালিত জানুয়ারিতে বাড়তি বেতন পাবেন পোশাকশ্রমিকরা মাননীয় প্রধানমন্ত্রী, খুলনার রাস্তা কি শুধু আপনার জন্যই ভালো হবে প্রশ্ন জনগণের? ডুমুরিয়ায় গভীর রাতে অভিযান, পরিত্যক্ত অবস্থায় দেশীয় পাইপগান উদ্ধার পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ কেশবপুরে জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দাকোপে সুতারখালীতে রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইন মামলার আসামিসহ গ্রেপ্তার-৪ ড্যান্স একাডেমির আড়ালে কেয়া-শরিফুলের ব্ল্যাকমেলিং বাণিজ্য! নিঃস্ব অনেক ব্যবসায়ী

সংখ্যালঘু বলে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: পরিবেশ প্রতিমন্ত্রী

Reporter Name

‘এখানে সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু বলে কিছু নেই। আমরা সবাই বাঙালি ও বাংলাদেশি। এ দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে।’ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাগেরহাটের রামপালে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে এ কথা বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার মিরাখালী রোনসেন সার্বজনীন দুর্গামন্দির পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, আবহমানকাল ধরে এ জনপদে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ অসাম্প্রদায়িক চেতনায় পাশাপাশি বসবাস করে আসছেন। ছোটবেলা থেকেই দেখে আসছি, সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়। এ উৎসবের আনন্দ সবাই ভাগাভাগি করে নেন। প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশে বিশ্বাস করে। সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে। রাষ্ট্র সব ধর্মের মানুষের পাশে রয়েছে এবং তাদের অধিকার সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।