November 3, 2026, 8:14 am
শিরোনাম:
ড্যান্স একাডেমির আড়ালে কেয়া-শরিফুলের ব্ল্যাকমেলিং বাণিজ্য! নিঃস্ব অনেক ব্যবসায়ী কম টাকায় ডিএনসিসি থেকে মশার ওষুধ আনছে কেসিসি রাজনৈতিক জীবনে ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্ন পর্যায়ে: জরিপ ঢাকা-টাঙ্গাইল গাজীপুরে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ স্থানীয় নির্বাচনে কাদের মনোনয়ন দেবে বিএনপি, জানালেন রিজভী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী মিরপুরে শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারগ্যাস নিক্ষেপ হুমায়ুন কবির পলাশ-এর পিতার দাফন সম্পন্ন আশাশুনিতে পুলিশের অভিযানে সন্ত্রাসবিরোধী পলাশসহ গ্রেফতার-৫ ডুমুরিয়ায় পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পে নারী কর্মী নিয়োগ সম্পন্ন

যশোর কচুয়ায় দীর্ঘদিনের জমি বিরোধের অবসান, গ্রাম সালিশে ফিরল শান্তি

Reporter Name

যশোর প্রতিনিধি: যশোর সদরের কচুয়া ইউনিয়নে দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধের শান্তিপূর্ণ অবসান হয়েছে। গ্রাম সালিশী আদালতের উদ্যোগে আলোচনা ও সমঝোতার মাধ্যমে দুটি পরিবারের মধ্যে সম্প্রীতি ফিরে এসেছে।

যশোর কচুয়া ইউনিয়ন গ্রাম সালিশী আদালতে এই সালিশ কার্যক্রম অনুষ্ঠিত হয়। গ্রাম সালিশী আদালতের সভাপতি জনাব মোঃ মশিয়ার রহমান মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আবদার খান।

এছাড়া গ্রাম সালিশী আদালতের সদস্য মোঃ তরিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সালিশে উভয় পরিবার পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভুল বোঝাবুঝি ভুলে ভবিষ্যতে কোনো প্রকার ঝগড়া-বিবাদে না জড়ানোর অঙ্গীকার করেন। পরে দুই পরিবারের সদস্যরা হাত মিলিয়ে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হন। এ সময় বক্তারা বলেন, “মামলা-মোকদ্দমা নয়, আলোচনার মাধ্যমেই শান্তি প্রতিষ্ঠা সম্ভব। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর সমাজ গড়ে তুলতে হবে।”