November 3, 2026, 5:01 am
শিরোনাম:
হুমায়ুন কবির পলাশ-এর পিতার দাফন সম্পন্ন আশাশুনিতে পুলিশের অভিযানে সন্ত্রাসবিরোধী পলাশসহ গ্রেফতার-৫ ডুমুরিয়ায় পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পে নারী কর্মী নিয়োগ সম্পন্ন পাইকগাছায় জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে মিথ্যা অপপ্রচারের অভিযোগ জামিরের খুলনার রুপসা নদী থেকে দুই ব্যক্তির মরাদেহ উদ্ধার সাতক্ষীরায় বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ আইরিশদের বিপক্ষে সিরিজ জিতে নিজেদের অবস্থান- নামিবিয়া মীরার বাদামি চোখ দেখেই বিয়ের সিদ্ধান্ত নেন শাহিদ বেসরকারি সংস্থায় চাকরি, বেতন ৪৭ হাজার টাকা গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, ভাঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট

রাশেদের পত্রিকা ছেড়ার নেপথ্যে ‘মিথ্যা বয়ান’

Reporter Name

ফেসবুক লাইভে এসে পত্রিকা ছেঁড়ার ঘটনার ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি দাবি করেছেন, একটি মিথ্যা বয়ানের প্রতিবাদ জানাতেই তিনি পত্রিকাটি ছিঁড়েছেন। শনিবার (৩১ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে রাশেদ খাঁন বলেন, আমি একটি মিথ্যা ন্যারেটিভকে ছিঁড়েছি। হাসিনাপুত্রের সঙ্গে আমি এক হয়েছি মর্মে ‘আমার দেশ’ পত্রিকা যে মিথ্যাচার করেছে, আমি সেই অসত্যকে ছিঁড়ে ফেলেছি।

তিনি বলেন, আমি শেখ হাসিনাকে কটূক্তির মামলায় জেল খেটেছি। আমার কোনো বক্তব্য অপছন্দ হলে, সেটিকে রাজনৈতিক ভাষায় সমালোচনা করতে পারে প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সেই সমালোচনাকে আমি অবশ্যই সাধুবাদ জানাব।

তিনি আরও বলেন, আমার দেশ যদি একটি পত্রিকা হয়ে থাকে আমাকে ‘নব্য বিএনপি বলতে পারে না’। এই অধিকার সম্পাদক মাহমুদুর রহমানের নেই। তিনি আমাকে বলতে পারেন না যে, আমি শেখ হাসিনার পুত্রের সঙ্গে এক হয়েছি। অর্থাৎ আমি যেহেতু জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারের ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠকের তথ্য সামনে এনেছি। সেহেতু পাল্টা ন্যারেটিভ হিসেবে আমার দেশ পত্রিকা সামনে এনেছে, আমি হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে এক হয়েছি!

রাশেদ খাঁন বলেন, এই অভিযোগ যদি জামায়াত কিংবা জামায়াত নেতা গোলাম পরওয়ার করতেন, আমি রাজনৈতিক ভাষায় জবাব দিতাম। যেহেতু জামায়াত আমার দেশ পত্রিকার মাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা ন্যারেটিভ দাঁড় করাতে অপচেষ্টা করেছে। আমি একজন সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে বিষয়টিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করেছি, মিথ্যা ও অপবাদকে ছিঁড়ে ফেলেছি।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, আমার দেশ কোনো পত্রিকা না, আমি কোনো পত্রিকা ছেঁড়ার মতো ভুল করতে পারি না। এটা জামায়াতের পক্ষে ন্যারেটিভ দাঁড় করানোর একটি হাতিয়ার। এই হাতিয়ার ব্যবহার করে কারও চরিত্র হনন করার কোনো সুযোগ নেই। সবশেষ তিনি বলেন, পত্রিকা হতে হলে সম্পাদকীয় ও সাংবাদিকতার নীতিমালা মেনে চলা উচিত। আমার দেশ সেটির কোনোকিছু অনুসরণ করে না।