September 19, 2026, 11:56 pm
শিরোনাম:
কেশবপুরে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ১১ নেতাকর্মী গ্রেপ্তার… দেশে স্মার্টফোন উৎপাদন শুরু, পাওয়া যাবে ৪ হাজার টাকায়: অর্থমন্ত্রী রূপসায় বৈঠার ছন্দে মুখরিত বান্ধাখাল, ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত পশ্চিম শোভনা ইউরেকা ক্লাব ও ভায়না সবুজ সংঘের হাডুডু ম্যাচ অনুষ্ঠিত ডুমুরিয়ায় মাদকসহ বিভিন্ন মামলায় গ্রেফতার -৩ ক্রিসেন্ট আলিম মাদ্রাসা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ: সংবাদ সম্মেলনে অধ্যক্ষের সংবাদ সম্মেলন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ উদ্ধার ওসি রাশেদুল আলমের উদ্যোগে বদলে যাচ্ছে কয়রার আইনশৃঙ্খলা পরিস্থিতি মেলায় যাওয়া নিয়ে অভিমান, গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য কেশবপুরে সর্পদংশন সচেতনতা দিবস পালিত

সত্যের সন্ধানে, খুলনার প্রাণে-সম্পাদকীয় মো: মিন্টু শেখ

STAFF REPORTER

প্রিয় খুলনাবাসী,
আসসালামু আলাইকুম।

আজ আনন্দের সাথে জানাচ্ছি, আপনাদের ভালোবাসা আর দোয়ায় “দৈনিক খুলনা সংবাদ” এর যাত্রা শুরু হলো।

আমরা বিশ্বাস করি সাংবাদিকতা শুধু নিউজ করার নাম না। সাংবাদিকতা হলো সমাজের আয়না। খুলনার ডুমুরিয়া থেকে সুন্দরবন, রুপসা থেকে তেরখাদা – প্রতিটি মানুষের সুখ-দুঃখ, অধিকার আর উন্নয়নের কথা বলাই আমাদের মূল লক্ষ্য।

আমাদের অঙ্গীকার:
1. সত্য প্রকাশে আপোষহীন – কোনো গুজব না, কোনো পক্ষপাত না
2. মানুষের পাশে – আপনার এলাকার সমস্যা হবে আমাদের নিউজের শিরোনাম
3. উন্নয়নের সহযোগী – খুলনার ভালো কাজগুলো তুলে ধরবো সবার আগে

একজন সাংবাদিক হিসেবে আমি মনে করি, কলমের শক্তিই পারে একটি সমাজকে বদলে দিতে। মাদক, দুর্নীতি আর অন্যায়ের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার থাকবো।

আপনাদের সহযোগিতা ছাড়া এই পথ চলা সম্ভব না। আপনার এলাকার যেকোনো খবর, অভিযোগ বা পরামর্শ আমাদের জানান।

আসুন, সবাই মিলে গড়ে তুলি সুন্দর, দুর্নীতিমুক্ত খুলনা।

সবার পাশে, সত্যের পাশে
মো. মিন্টু শেখ
সম্পাদক ও প্রকাশক
দৈনিক খুলনা সংবাদ
ডুমুরিয়া, খুলনা।
যোগাযোগ: +019-80707098

https://khulnarsangbad.com

News.khulnarsangbad@gmail.com