November 4, 2026, 10:13 am
শিরোনাম:
জানুয়ারিতে বাড়তি বেতন পাবেন পোশাকশ্রমিকরা মাননীয় প্রধানমন্ত্রী, খুলনার রাস্তা কি শুধু আপনার জন্যই ভালো হবে প্রশ্ন জনগণের? ডুমুরিয়ায় গভীর রাতে অভিযান, পরিত্যক্ত অবস্থায় দেশীয় পাইপগান উদ্ধার পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ কেশবপুরে জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দাকোপে সুতারখালীতে রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইন মামলার আসামিসহ গ্রেপ্তার-৪ ড্যান্স একাডেমির আড়ালে কেয়া-শরিফুলের ব্ল্যাকমেলিং বাণিজ্য! নিঃস্ব অনেক ব্যবসায়ী কম টাকায় ডিএনসিসি থেকে মশার ওষুধ আনছে কেসিসি রাজনৈতিক জীবনে ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্ন পর্যায়ে: জরিপ

খুলনার জিরো পয়েন্টকে ‘নজরুল চত্বর’ ঘোষণা

Reporter Name

পদ্মা সেতু ও দক্ষিণের জেলা থেকে খুলনার প্রবেশদ্বার জিরো পয়েন্টকে ‘নজরুল চত্বর’ ঘোষণা করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। রোববার খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে বিভাগীয় পর্যায়ে এক সভায় তিনি এ ঘোষণা দেন। খুলনা শহর বাইপাস এবং খুলনা-সাতক্ষীরা মহাসড়কের সংযোগস্থলকে স্থানীয়রা ‘জিরো পয়েন্ট’ নামে ডেকে থাকেন। এটি আনুষ্ঠানিকভাবে দেওয়া কোনো নাম নয়। দীর্ঘদিন ধরে চত্বরের নাম পরিবর্তন বিষয়ে আলোচনা চলছিল।

নজরুল বর্ষের প্রস্তুতি সভায় একাধিক বক্তা বিষয়টি নিয়ে সংস্কৃতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি এ ঘোষণা দেন। প্রধান অতিথির বক্তব্যে নিতাই রায় চৌধুরী বলেন, সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্বদরবারে তুলে ধরে। এ জন্য বর্তমান বিশ্বে সাংস্কৃতিক কূটনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংস্কৃতির মাধ্যমে একটি দেশের সঙ্গে অন্য দেশের মেলবন্ধন সম্ভব. যা অনেক সময় পররাষ্ট্রনীতি দিয়েও সম্ভব হয় না।

সভায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে প্রবন্ধ উপস্থাপন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মু. বিল্লাল হোসেন খান। এতে বিভাগের ১০ জেলার জেলা প্রশাসক, বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা, জাসাস, নজরুল গবেষক, নজরুল একাডেমি, নজরুল সাহিত্যপ্রেমী, শিক্ষক, নাট্যব্যক্তিত্ব, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ সামাজিক-সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন।

খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, কেডিএর চেয়ারম্যান এসএম শফিকুল আলম, ওয়াসার চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান ও রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান।