September 18, 2026, 11:24 pm
শিরোনাম:
যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কেশবপুরে বিএনপি নেতা মরহুম আবু’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল আশ্বিনের শুরুতেই আন্দামানে লঘুচাপের পূর্বাভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা খুলনায় পরিবেশগত মানবাধিকার বিষয়ে দু’দিন ব্যাপী সাংবাদিক প্রশিক্ষন কর্মশালা ডেঙ্গু প্রতিরোধে যশোরের নীলগঞ্জে পরিচ্ছন্নতা কর্মসূচিতে প্রতিমন্ত্রী অনিন্দ্য সাতক্ষীরায় আফজাল করিমের জানাজায় এমপি-সহ বিশিষ্টজনের উপস্থিতি ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ দেশে মানহীন ওষুধ উৎপাদন বন্ধে নজরদারি বাড়ছে রাজস্ব আয় কম, ঋণের নতুন উৎস খুঁজছে সরকার নাচের অভিনব পরিবেশনায় ভিন্নরূপে তামান্না ভাটিয়া

ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ, সেরা চাষিদের সম্মাননা

Reporter Name

এস মেহেদী হাসান,ডুমুরিয়া (খুলনা): ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় ডুমুরিয়া উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ জোবেদ আলী মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডুমুরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মো. জিল্লুর রহমান রিগানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান। অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. কামরুজ্জামানসহ স্থানীয় মৎস্যজীবী, মৎস্যচাষি, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস বলেন, উপকূলীয় অঞ্চলে মৎস্যসম্পদ বৃদ্ধির পাশাপাশি নিরাপদ মাছ উৎপাদনে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে।

অবৈধ জালের ব্যবহার বন্ধের পাশাপাশি মৎস্য উৎপাদন বাড়াতে ডুমুরিয়ার চাষিদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে আরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সভাপতির বক্তব্যে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মো. জিল্লুর রহমান রিগান বলেন, ডুমুরিয়ার অর্থনীতিতে মৎস্য খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় চাষিদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার মাধ্যমে এ অঞ্চলের মৎস্য উৎপাদন আরও সমৃদ্ধ করার উদ্যোগ অব্যাহত রয়েছে।

আলোচনা সভা শেষে উপজেলার সফল ও সেরা মৎস্যচাষিদের সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যজীবী, মৎস্যচাষি ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।