September 17, 2026, 8:55 pm
শিরোনাম:
কেশবপুর ১২২ জন ডেঙ্গু রোগ আক্রান্ত নেই মশা নিধনের কার্যক্রম সাগরদাঁড়িতে আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে মশা নিধন কেশবপুরে গলায় ফাঁস দিয়ে এক মহিলার আত্মহত্যা দিঘলিয়ায় স্কুল বন্ধ নয়, কুকুরের ভয়ে সিঁড়ির গেটে তালা দিয়ে উপরে চলছে ক্লাস মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন মো. রনি ইসলাম ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে এক লক্ষ আট হাজার টাকা জরিমানা আদায় জবি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩ শিক্ষার্থী সাংগঠনিক কিংবা রাজনৈতিক মাঠ পর্যায়ে গুছিয়ে উঠতে পারছে না বিএনপি ভয়ভীতি দেখিয়ে পদত্যাগ, দুই বছরেও স্বপদে ফিরতে পারেননি-অধ্যক্ষ অদ্রীস আনিসুল হকের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুদক

ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটা মেশিনে, বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

Reporter Name

ঝিনাইদহের শৈলকুপায় গবাদি পশুর ঘাস কাটা মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার ভোরে উপজেলার ৯ নম্বর মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন অমরেন্দ্র নাথ ভৌমিক (৭০) ও তার স্ত্রী মিনা ভৌমিক (৬০)। ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মাধবপুর গ্রামের মুকুল হোসেন জানান, বৃদ্ধ অমরেন্দ্র বুধবার ভোরে গোয়ালে গবাদি পশুর জন্য মেশিনে ঘাস কাটতে যান। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে স্ত্রী মিনা রানী তাকে বাঁচাতে এগিয়ে আসেন। তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার আসাদুজ্জামান জোহা বলেন, স্বামী-স্ত্রী দুজনেরই বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে। মৃত অবস্থায় বুধবার সকাল সাড়ে ৭টায় তাদের হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা।