September 17, 2026, 8:53 pm
শিরোনাম:
কেশবপুর ১২২ জন ডেঙ্গু রোগ আক্রান্ত নেই মশা নিধনের কার্যক্রম সাগরদাঁড়িতে আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে মশা নিধন কেশবপুরে গলায় ফাঁস দিয়ে এক মহিলার আত্মহত্যা দিঘলিয়ায় স্কুল বন্ধ নয়, কুকুরের ভয়ে সিঁড়ির গেটে তালা দিয়ে উপরে চলছে ক্লাস মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন মো. রনি ইসলাম ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে এক লক্ষ আট হাজার টাকা জরিমানা আদায় জবি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩ শিক্ষার্থী সাংগঠনিক কিংবা রাজনৈতিক মাঠ পর্যায়ে গুছিয়ে উঠতে পারছে না বিএনপি ভয়ভীতি দেখিয়ে পদত্যাগ, দুই বছরেও স্বপদে ফিরতে পারেননি-অধ্যক্ষ অদ্রীস আনিসুল হকের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুদক

ঝিনাইদহে বাস চাপায় স্ত্রীর মৃত্যু, সেনাসদস্য স্বামী আহত

Reporter Name

ঝিনাইদহে গড়াই পরিবহনের বাসের চাপায় মোটরসাইকেল আরোহী জান্নাতুল ফেরদৌস তুলি (২৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর স্বামী সেনাসদস্য সোহেল কাজী গুরুতর আহত হয়েছেন। বুধবার সকালে শহরের ভুটিয়ারগাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জান্নাতুল ফেরদৌস তুলি নড়াইলের লোহাগাড়া উপজেলার লক্ষীপাশা গ্রামের বাসিন্দা সোহেল কাজীর স্ত্রী। সোহেল চট্টগ্রামে সেনাবাহিনীর বিএমএ শাখায় প্রশিক্ষক হিসেবে কর্মরত বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নড়াইল থেকে মোটরসাইকেলে স্ত্রী তুলিকে নিয়ে শৈলকুপার বড়দাহ এলাকায় শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হন সোহেল কাজী। পথে ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তুলি মারা যান। গুরুতর আহত হন তাঁর স্বামী সোহেল। পরে স্থানীয়রা সোহেলকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা। দুর্ঘটনার পর বাসটি আটক করেছে পুলিশ।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের লিডার লিয়াকত বিশ্বাস বলেন, বাসের চাপায় ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। তাঁর আহত স্বামীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মা নুরজাহান বেগম বলেন, ‘আমার জামাই ও মেয়ে আমাদের বাড়িতে বেড়াতে আসছিল। কিন্তু আসার পথেই দুর্ঘটনায় মেয়ের মৃত্যু হয়েছে, আর জামাই আহত হয়েছে। জামাই সেনাবাহিনীতে চট্টগ্রামে চাকরি করে। ছুটিতে বাড়ি এসেছিল।’