September 20, 2026, 2:33 am
শিরোনাম:
২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু কেন্দ্রীয় কমিটির ভার্চুয়াল সভা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ দফা দাবি ইরানে পণ্যের অস্বাভাবিক দাম, যুদ্ধ বন্ধে তৎপরতা অব্যাহত কখন বুঝবেন সম্পর্ক ভেঙে যাচ্ছে? কেশবপুরে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ১১ নেতাকর্মী গ্রেপ্তার… দেশে স্মার্টফোন উৎপাদন শুরু, পাওয়া যাবে ৪ হাজার টাকায়: অর্থমন্ত্রী রূপসায় বৈঠার ছন্দে মুখরিত বান্ধাখাল, ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত পশ্চিম শোভনা ইউরেকা ক্লাব ও ভায়না সবুজ সংঘের হাডুডু ম্যাচ অনুষ্ঠিত ডুমুরিয়ায় মাদকসহ বিভিন্ন মামলায় গ্রেফতার -৩ ক্রিসেন্ট আলিম মাদ্রাসা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ: সংবাদ সম্মেলনে অধ্যক্ষের সংবাদ সম্মেলন

জেডসিএফ খুলনা জেলা শাখার সাংগঠনিক সভা অনুষ্ঠিত

Reporter Name

নিজস্ব প্রতিবেদক, খুলনা: জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) খুলনা জেলা শাখার উদ্যোগে জেলা কমিটি পূর্ণাঙ্গ করার লক্ষ্যে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) খুলনায় বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জিয়া সাইবার ফোর্স খুলনা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. নাজমুল গোলদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সদস্য সচিব জোয়ার্দার মো. আবু হানিফ।

সভাটি সঞ্চালনা করেন জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. লাবলু খান। সভায় সংগঠনের বিভিন্ন ইউনিট ও উপজেলা পর্যায়ের আহ্বায়ক, সদস্য সচিবসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, বিভিন্ন ইউনিটের কার্যক্রম সমন্বয় এবং জেলা কমিটি পূর্ণাঙ্গ করার বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।