সাগর কুমার বাড়ই : খুলনা জেলার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের বান্ধাখাল গ্রামে বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। ৫নং ঘাটভোগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে বলটী বড়জালা খালে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নৌকা বাইচকে ঘিরে দুপুর থেকেই খালের দুই পাড়ে মানুষের ভিড় জমে। আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থীদের উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়। প্রতিযোগিতায় বাইচ মাঝিদের ছন্দময় বৈঠার টান আর দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে বলটী বড়জালা খাল। গ্রামবাংলার চিরচেনা এই নৌকা বাইচ দেখতে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
নৌকা বাইচ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিএম কামরুজ্জামান টুকু। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবীর, ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য এসএম আঃ মালেক, মিকাইল বিশ্বাস, সাইফুল ইসলাম পাইক, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু ও সার্চ কমিটির সদস্য মহিতোষ ভট্টাচার্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বিপুল মজুমদার এবং পরিচালনা করেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গৌর চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন হরিদাশ বাছাড়, রবিন মন্ডল, বিধান পোদ্দার, মনোররঞ্জন রায়, মন্টু মল্লিক, ব্রজেন বিশ্বাস, দিপক বৈরাগী, নির্মল বালা, সজিব রায়, আকাশ গোলদার, অমিত মল্লিক, অমিত বসু, অজয় বিশ্বাস, মিলন রায়, পল্লব মল্লিক, পলাশ মল্লিক, অভিমন্নু রায়, ঠাকুর পোদ্দার, অমর বসু প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আরিফ মোল্যা, কামরুজ্জামান জুয়েল রানা, সজীব মোল্যা, শুকলা খাঁ, জিএম রমজান, শাহিদুল শেখ, সোহেল শেখ, হৃদয়, পারভেজ প্রমুখ। নৌকা বাইচে প্রথম স্থান অধিকার করে মতুয়া সংঘ বলটি, দ্বিতীয় স্থান অধিকার করে ডহর মৌভোগ মহিতের দল, তৃতীয় স্থান অধিকার করে ডোবার পুলকের দল।