পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি : কেশবপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশ নেয়ার অভিযোগে আট নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২৬) সকালে কেশবপুর শহরে মিছিল বের করার পর তাদের চিহ্নিত করে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। আটককৃতরা হলো কেশবপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আলতাপোল গ্রামের আবদুল গণির ছেলে গোলাম মোস্তফা (৫০), ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি রাজনগর বাকবর্ষী গ্রামের আবদুর
রাজ্জাক বিশ্বাসের ছেলে রাজু আহমেদ (৩৫), ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ভেরচি গ্রামের নূর আলী সরদারের ছেলে আকবর হোসেন এলিন, মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মজিদপুর গ্রামের নওশের আলী সরদারের ছেলে শহিদুল ইসলাম বাবু (৪০), চাঁদড়া গ্রামের সিরাজুল ইসলাম, মির্জাপুর গ্রামের তৌফিকুর রহমান, মনিরুজ্জামান ও সাতবাড়িয়া গ্রামের হুসাইন আহম্মেদ-সহ ১১ জন। আটককৃতদের আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানান, কেশবপুর থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান।
পুলিশ জানায়, শুক্রবার সকাল সাড়ে ৬ টার দিকে কেশবপুর-পাঁজিয়া সড়কে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে ঝটিকা মিছিল হয় তাদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।