September 20, 2026, 4:41 am
শিরোনাম:
শিশুহত্যার একের পর এক ৮ মাসে ৩৬ নিখোঁজ লাশ উদ্ধার সরকারি কর্মকর্তারা আয়করের হিসাব করবেন কীভাবে ক্রিকেটারদের দলবদলে ফিরতে পারে ‘প্লেয়ার্স বাই চয়েস’ উগ্রপন্থি গ্রুপের ১২ জনকে গ্রেপ্তার দেখাল পুলিশ ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু কেন্দ্রীয় কমিটির ভার্চুয়াল সভা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ দফা দাবি ইরানে পণ্যের অস্বাভাবিক দাম, যুদ্ধ বন্ধে তৎপরতা অব্যাহত কখন বুঝবেন সম্পর্ক ভেঙে যাচ্ছে? কেশবপুরে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ১১ নেতাকর্মী গ্রেপ্তার… দেশে স্মার্টফোন উৎপাদন শুরু, পাওয়া যাবে ৪ হাজার টাকায়: অর্থমন্ত্রী

ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী-শেখ শাহিনুর

Reporter Name

এস মেহেদী হাসান, স্টাফ রিপোর্টার, খুলনা: খুলনার ডুমুরিয়া উপজেলার ৪ নম্বর খর্নিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিন। এ সময় তিনি এলাকার মুরব্বি, মা-বোনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

শুক্রবার বিকেলে ইউনিয়নের বিভিন্ন এলাকায় যান শেখ শাহিনুর রহমান শাহিন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। পাশাপাশি নিজের ও পরিবারের সদস্যদের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

সাক্ষাৎকালে স্থানীয় মুরব্বি ও মা-বোনদের অনেকে শেখ শাহিনুর রহমান শাহিনের প্রয়াত পিতা সাবেক চেয়ারম্যান শেখ আমজাদ হোসেন এবং প্রয়াত বড় ভাই সাবেক তিনবারের চেয়ারম্যান শেখ দিদারুল ইসলামের জন্য দোয়া করেন। একই সঙ্গে শাহিন ও তার পরিবারের সদস্যদের জন্যও দোয়া ও শুভকামনা জানান তারা।

এ সময় শেখ শাহিনুর রহমান শাহিন বলেন, এলাকার মানুষের সঙ্গে সরাসরি দেখা করে তাদের খোঁজখবর নেওয়া এবং মুরব্বিদের দোয়া নেওয়ার উদ্দেশ্যেই তিনি বিভিন্ন এলাকায় গিয়েছেন। মানুষের সঙ্গে এ ধরনের যোগাযোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার কথা জানান তিনি। স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময়, মতবিনিময় ও সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে বিকেলের কর্মসূচি শেষ হয়।