ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়া থানা পুলিশের পৃথক অভিযানে ৪৫ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক বিক্রেতা কে আটক করেছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের এসআই ইব্রাহিম হোসেন ফোর্স নিয়ে ঘটনার দিন সোমবার দুপুরে উপজেলার কাঞ্চনপুর এলাকায় অভিযান চালায়।এ সময় ওই এলাকার আফজাল শেখের দোকানের পাশ থেকে সাতক্ষীরা সদরের ভাদড়া গ্রামের মাদক কারবারি আব্দুল্লাহ সরদারের ছেলে মাসুদ রানা ওরফে রাহুল (২৮) কে আটক করে। পরে তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অপরদিকে একই দিনে থানা পুলিশের এসআই অনিমেষ বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে টিপনা এলাকায় অভিযান চালিয়ে শেখ বাড়ি এলাকা থেকে ওই এলাকার হাসান আলী শেখের ছেলে আল আমিন শেখ (৩৫) কে আটক করে। এরপর তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ঘটনা প্রসঙ্গে ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে এবং আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে।