September 21, 2026, 3:49 pm
শিরোনাম:
কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন ডুমুরিয়া থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবা, গাঁজাসহ গ্রেফতার -২ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, চবি ছাত্রদল নেতাকে শোকজ বেকারত্ব দূর করতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া রাজনৈতিক দলগুলোর মেসির বিদায়ী ম্যাচে থাকবেন ডি মারিয়া চার দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল, প্রথম স্ত্রীর একদিন হিমাগারে পড়ে আছে আলু বাড়ছে লোকসানের বোঝা কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত ডুমুরিয়ায় নিজ বাড়ির বারান্দায় যুবককে কুপিয়ে জখম

কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন

Reporter Name

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি : জাতীয় কবি, প্রেম ও দ্রোহের প্রতীক কাজী নজরুল ইসলামের মহীয়সী সৃষ্টি ও জীবনদর্শন স্মরণে “নজরুল বর্ষ ২০২৬” উৎযাপন উপলক্ষে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও নজরুল সঙ্গীতের আয়োজন করেছে গৌরীঘোনা প্রেসক্লাব। গৌরীঘোনা প্রেসক্লাব কার্যালয়ে এ বিশেষ অনুষ্ঠানটি জাতীয় সংগীত পরিবেশনের মাধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর-২৬) সকাল ১০ টায় গৌরীঘোনা প্রেসক্লাবের সভাপতি জিএম আব্দুস সালাম সবুজ-এর সভাপতিত্বে এবং গৌরীঘোনা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আফসার আলী-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের প্রশাসক শেখ ফিরোজ আহম্মেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি জিএম আব্দুস সালাম সবুজ।

বিশেষ অতিথিবৃন্দ বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি গাজী বাবর আলী, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সিনিয়র সাংবাদিক ও কবি ইব্রাহিম রেজা, গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মাহামুদুর হাসান, সাধারণ সম্পাদক সরদার আব্দুল গফফার, গৌরীঘোনা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরজান আলী, ভরত ভায়না মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ আব্দুল হালিম, গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক আব্দুল হালিম সরদার প্রমূখ।

​আলোচনা সভায় বক্তারা কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্যের নানা দিক তুলে ধরে বলেন, “কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের অমলিন প্রতীক। তাঁর কবিতা ও গান আমাদের পরাধীনতা, শোষণের বিরুদ্ধে লড়তে শিখিয়েছে এবং একই সাথে প্রেম ও অসাম্প্রদায়িক চেতনার বার্তা দিয়েছে। তরুণ প্রজন্মের মাঝে নজরুলের অসাম্প্রদায়িক চেতনা, দেশপ্রেম ও প্রগতিশীল জীবনদর্শন ছড়িয়ে দেওয়া আজ সময়ের দাবি।” বক্তারা ‘নজরুল বর্ষ ২০২৬’ উদযাপনের মাধ্যমে নতুন প্রজন্মকে জাতীয় কবির সৃষ্টিসম্ভারের সাথে আরও নিবিড়ভাবে পরিচিত করার তাগিদ দেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গৌরীঘোনা প্রেসক্লাবের সহ-সভাপতি পরেশ চন্দ্র দেবনাথ, সাংবাদিক গৌতম রায়, সাংবাদিক ইসমাইল হোসেনসহ ক্লাবের সকল সদস্যবৃন্দ। এ ছাড়া ভরত ভায়না মাধ্যমিক বিদ্যালয় ও গৌরীঘোনা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ এবং এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে এক মনোরম সাংস্কৃতিক পর্বে স্থানীয় শিল্পীরা কবির লেখা কবিতা আবৃত্তি করেন এবং নজরুল সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানে প্রায় তিনশত শিক্ষার্থী, আমন্ত্রিত গুণিজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।