September 21, 2026, 3:50 pm
শিরোনাম:
কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন ডুমুরিয়া থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবা, গাঁজাসহ গ্রেফতার -২ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, চবি ছাত্রদল নেতাকে শোকজ বেকারত্ব দূর করতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া রাজনৈতিক দলগুলোর মেসির বিদায়ী ম্যাচে থাকবেন ডি মারিয়া চার দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল, প্রথম স্ত্রীর একদিন হিমাগারে পড়ে আছে আলু বাড়ছে লোকসানের বোঝা কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত ডুমুরিয়ায় নিজ বাড়ির বারান্দায় যুবককে কুপিয়ে জখম

ডুমুরিয়া থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবা, গাঁজাসহ গ্রেফতার -২

Reporter Name

ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়া থানা পুলিশের পৃথক অভিযানে ৪৫ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক বিক্রেতা কে আটক করেছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের এসআই ইব্রাহিম হোসেন  ফোর্স নিয়ে ঘটনার দিন সোমবার দুপুরে উপজেলার কাঞ্চনপুর  এলাকায় অভিযান চালায়।এ সময় ওই এলাকার আফজাল শেখের দোকানের পাশ থেকে সাতক্ষীরা সদরের ভাদড়া গ্রামের মাদক কারবারি আব্দুল্লাহ সরদারের ছেলে মাসুদ রানা ওরফে রাহুল (২৮) কে আটক করে। পরে তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অপরদিকে এক‌ই দিনে থানা পুলিশের এসআই অনিমেষ বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে টিপনা এলাকায় অভিযান চালিয়ে শেখ বাড়ি এলাকা থেকে ওই এলাকার হাসান আলী শেখের ছেলে আল আমিন শেখ (৩৫) কে আটক করে। এরপর তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ঘটনা প্রসঙ্গে ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে এবং আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে।