November 4, 2026, 7:10 am
শিরোনাম:
মাননীয় প্রধানমন্ত্রী, খুলনার রাস্তা কি শুধু আপনার জন্যই ভালো হবে প্রশ্ন জনগণের? ডুমুরিয়ায় গভীর রাতে অভিযান, পরিত্যক্ত অবস্থায় দেশীয় পাইপগান উদ্ধার পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ কেশবপুরে জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দাকোপে সুতারখালীতে রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইন মামলার আসামিসহ গ্রেপ্তার-৪ ড্যান্স একাডেমির আড়ালে কেয়া-শরিফুলের ব্ল্যাকমেলিং বাণিজ্য! নিঃস্ব অনেক ব্যবসায়ী কম টাকায় ডিএনসিসি থেকে মশার ওষুধ আনছে কেসিসি রাজনৈতিক জীবনে ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্ন পর্যায়ে: জরিপ ঢাকা-টাঙ্গাইল গাজীপুরে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ

টাকা-স্বর্ণ নিয়ে রিলস বানানোর পর কোটি টাকার গয়না চুরি

Reporter Name

চুরি যাওয়া সামগ্রীর মধ্যে রয়েছে প্রায় ৯৬০ গ্রাম স্বর্ণের গয়না, হিরের অলঙ্কার এবং ৫০ হাজার টাকা নগদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত স্বর্ণের গয়না ও টাকার বান্ডিলের ভিডিও পোস্ট করতেন এক ইনফ্লুয়েন্সার। শেষ পর্যন্ত সেই অনলাইন পোস্টই তার সর্বনাশের কারণ হয়ে দাঁড়াল। শপিংয়ে যাওয়ার সুযোগ নিয়ে তার বাড়ি থেকে প্রায় ১ কোটি টাকার গয়না ও নগদ টাকা চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতীরা।

ঘটনাটি ঘটেছে ভারতের কন্যাকুমারী জেলার নাগের কোইলের কাছে থামাথুকোনম এলাকায়। সেখানে স্বামী বিনোদ কুমার ও এক সন্তানকে নিয়ে থাকেন ইনফ্লুয়েন্সর মধুমিতা । গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পরিবারটি শপিং করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিছু সময় পর রাতে ফিরে তারা দেখেন শোয়ার ঘরের আলমারি ভাঙা। আলমারির ভেতরে রাখা সোনা, হিরের অলঙ্কার ও নগদ টাকা উধাও হয়ে গেছে ।

পুলিশের কাছে দায়ের করা অভিযোগ অনুযায়ী, চুরি যাওয়া সামগ্রীর মধ্যে রয়েছে প্রায় ৯৬০ গ্রাম স্বর্ণের গয়না, হিরের অলঙ্কার এবং ৫০ হাজার টাকা নগদ। সব মিলিয়ে চুরি যাওয়া সম্পত্তির আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা (ভারতীয় মুদ্রায়) ।

এই চুরির ঘটনার তদন্তে নেমে মধুমিতার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোও খতিয়ে দেখছে পুলিশ। তদন্তকারীদের নজরে এসেছে তার একাধিক রিল ও পোস্ট। কোনো ভিডিওতে তাকে বাড়িতে থাকা সোনার গয়না পরে থাকতে দেখা গেছে। আবার কোথাও বিছানার ওপর সাজানো টাকার বান্ডিল দেখা গেছে। এমনকি সন্তানের ওপর টাকার নোট ছড়িয়ে দেওয়ার ভিডিও রয়েছে তার প্রোফাইলে।

তদন্তকারীদের দাবি, মধুমিতা কোথা থেকে গয়না কেনেন, সেটাও ফেসবুকে শেয়ার করতেন। পুলিশের বক্তব্য, পরিবারের সোশ্যাল মিডিয়া আপডেট এবং চুরির সময়ের মধ্যে একটি যোগসূত্র রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। অর্থাৎ, পরিবার কখন বাড়িতে নেই, সেই তথ্য সোশ্যাল মিডিয়া থেকেই দুষ্কৃতীরা পেয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ।