November 5, 2026, 9:21 am
শিরোনাম:
১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও, অভিজ্ঞতা ছাড়াই আবেদন সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে আছেন যারা কণিকার বিচ্ছেদ থেকে জিয়ার প্রেমের সমীকরণ, বলিউডের আলোচিত ‘তিন’ আজ খুলনা ও বাগেরহাট আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৬ নভেম্বর নগর যুব সম্মেলন সফলে জরুরী বৈঠক অনুষ্ঠিত তেরখাদায় যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় জমি ও রাস্তা নিয়ে শান্তিপূর্ণ সমাধান করলেন ইউপি সদস্য প্রার্থী দীপঙ্কর কুটিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের নবীন বরণ অনুষ্ঠান কেশবপুরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম-এর ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

সালমান মুক্তাদিরের উচিত বিএনপির বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করা: সোহেল তাজ

Reporter Name

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনার চার দিন পর এ বিষয়ে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। বৃহস্পতিবার (১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুটি ফটো কার্ড শেয়ার করে দেওয়া এক পোস্টে সোহেল তাজ বলেন, স্টুডিও ভাঙচুরের ঘটনার পর চার দিন পার হয়েছে। এরই মধ্যে আমরা জানতে পারলাম যে, ঘটনাটি সেখানে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ঘটেছে।

তবে ঘটনার কারণ যাই হোক না কেন, তিনি আগের মতোই এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। সালমান মুক্তাদিরের উচিত বিএনপির বিরুদ্ধে ঢালাও চাঁদাবাজির অভিযোগ  একই সঙ্গে সালমান মুক্তাদিরের প্রতি বিএনপির বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।
সোহেল তাজ :
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাংচুরের ঘটনার পর ৪ দিন পার হয়ে গেলো এবং এরই মধ্যে আমরা জানতে পারলাম যে এই ঘটনা ঘটেছে সেখানকার জমি বিরোধকে কেন্দ্র করেI যাই হোক যে কারণেই হয়ে থাকুক আমি এখনো আগের ন্যায় একই ভাবে এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি কিন্তু তার পাশাপাশি আমি মনে করি সালমান মুক্তাদিরের উচিত হবে বি এন পির মত একটি বৃহৎ রাজনৈতিক দলের বিরুদ্ধে যে ঢালাও ভাবে চাঁদাবাজির অভিযোগ তিনি করেছেন সেটা প্রত্যাহার করে নেওয়া ।

তিনি বলেন, ‘আমি মনে করি সালমান মুক্তাদিরের উচিত হবে বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক দলের বিরুদ্ধে যে ঢালাও ভাবে চাঁদাবাজির অভিযোগ তিনি করেছেন সেটা প্রত্যাহার করে নেওয়া।’