November 5, 2026, 11:13 am

ডুমুরিয়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name

ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে পাঁচশত গ্রাম গাজাঁসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার বরাতিয়া এলাকার মেসার্স নুরজাহান ব্রিকসের সামনে থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের এস আই আল আমিন মুন্সি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনার রাতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে পাইকগাছা থানার সৈয়দখালী গ্রামের কপিল উদ্দিন শেখের ছেলে আবু সাঈদ শেখ (৩৬) কে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।ঘটনা প্রসঙ্গে ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন,এ ঘটনায় থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে এবং আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।