November 4, 2026, 7:11 am
শিরোনাম:
মাননীয় প্রধানমন্ত্রী, খুলনার রাস্তা কি শুধু আপনার জন্যই ভালো হবে প্রশ্ন জনগণের? ডুমুরিয়ায় গভীর রাতে অভিযান, পরিত্যক্ত অবস্থায় দেশীয় পাইপগান উদ্ধার পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ কেশবপুরে জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দাকোপে সুতারখালীতে রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইন মামলার আসামিসহ গ্রেপ্তার-৪ ড্যান্স একাডেমির আড়ালে কেয়া-শরিফুলের ব্ল্যাকমেলিং বাণিজ্য! নিঃস্ব অনেক ব্যবসায়ী কম টাকায় ডিএনসিসি থেকে মশার ওষুধ আনছে কেসিসি রাজনৈতিক জীবনে ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্ন পর্যায়ে: জরিপ ঢাকা-টাঙ্গাইল গাজীপুরে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ

আসিফের নতুন গান ও কোরিয়া সফর

Reporter Name

বেশ কিছুদিনের বিরতি শেষে নতুন একক গান প্রকাশ করলেন নন্দিত কণ্ঠশিল্পী আসিফ আকবর। শিরোনাম ‘ভুলে গেছি তোমাকে’। ‘মন থেকে উঠে গেছো তুমি, ভুলে গেছি আমি তোমাকে; নেই ভালোবাসা বলে কিছু, বুঝেছি ভালোবেসে ঠকে; তোমারই পিছে ছুটেছি মিছে, পড়েছে কালি তাই চোখের নিচে’ এমন কথায় সাজানো গানটি লিখেছেন স্নেহাশীষ ঘোষ।

রাজেশ ঘোষের সুরে সংগীতায়োজন করেছেন এম এম পি রনি। ইয়ামিন এলানের পরিচালনায় নির্মিত মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন শিল্পী আসিফ আকবর নিজে। এরই মধ্যে ‘ভুলে গেছি তোমাকে’ গানটি প্রযোজনা প্রতিষ্ঠান আর আর মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে।

আসিফ আকবর জানান, ‘ভুলে গেছি তোমাকে’র সূত্র ধরে অনেকদিন পর রাজেশ ঘোষের সুরে কোনো গানে কণ্ঠ দিয়েছেন তিনি। রাজেশ তার সংগীত ক্যারিয়ারের সর্বাধিক জনপ্রিয় গানের সুরকার। যেকোনো সৃষ্টিতে এই সুরকারের সঙ্গে তাঁর বোঝাপড়াও দারুণ। তাই আশা করছেন, এই পুরোনো শিল্পী-সুরকার জুটির নতুন এ আয়োজন সংগীতপ্রেমীদের প্রত্যাশা পূরণ করবে।

এদিকে নতুন গান প্রকাশের পাশাপাশি দক্ষিণ কোরিয়া সফরের প্রস্তুতি নিয়ে ফেলেছেন আসিফ আকবর। ইনছন বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়া [আইবিসিকে] এর আয়োজনে ‘বাংলাদেশ উৎসব ২০২৬’-এ অংশ নিতে তাঁর এই দক্ষিণ কোরিয়া সফর। আগামী ১০ অক্টোবর ইনছনের ইনচিওন সামসান ওয়ার্ল্ড জিমনেসিয়ামে আয়োজিত এই উৎসবে পারফর্ম করবেন তিনি।