November 4, 2026, 9:03 am
শিরোনাম:
মাননীয় প্রধানমন্ত্রী, খুলনার রাস্তা কি শুধু আপনার জন্যই ভালো হবে প্রশ্ন জনগণের? ডুমুরিয়ায় গভীর রাতে অভিযান, পরিত্যক্ত অবস্থায় দেশীয় পাইপগান উদ্ধার পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ কেশবপুরে জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দাকোপে সুতারখালীতে রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইন মামলার আসামিসহ গ্রেপ্তার-৪ ড্যান্স একাডেমির আড়ালে কেয়া-শরিফুলের ব্ল্যাকমেলিং বাণিজ্য! নিঃস্ব অনেক ব্যবসায়ী কম টাকায় ডিএনসিসি থেকে মশার ওষুধ আনছে কেসিসি রাজনৈতিক জীবনে ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্ন পর্যায়ে: জরিপ ঢাকা-টাঙ্গাইল গাজীপুরে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ

Reporter Name

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ৩৪৬ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। দ্বিতীয় দিনে ৮ উইকেটে ৩১৭ রান নিয়ে খেলা শুরু করে টাইগাররা। তবে সকালে নিজেদের ঝুলিতে আর মাত্র ২৯ রান যোগ করতেই বাকি ২ উইকেট হারিয়ে অলআউট হয় নাজমুল হোসেন শান্তর দল।

দিনের শুরুতে তাইজুল ইসলাম ও নাঈম হাসান দেখে-শুনে খেলার চেষ্টা করলেও পেসার মোহাম্মদ সেলিমের শর্ট ডেলিভারিতে পরাস্ত হন তাইজুল (৯)। এরপর এক প্রান্ত আগলে রেখে লড়াই চালান নাঈম হাসান। অপরাজিত ৩৫ রান করে দলকে সাড়ে তিনশ ছোঁয়া রানের কাছাকাছি নিয়ে যান এই স্পিন বোলিং অলরাউন্ডার।

আবুধাবির এই মাঠে প্রথম ইনিংসে গড় দলীয় সংগ্রহ ৩৬০ রান। এর আগে প্রথম দিন মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ১ উইকেটে ২০৮ রান তুলে ভালো পজিশনে থাকলেও সেটির পূর্ণ সুযোগ নিতে পারেনি বাংলাদেশ। এক পর্যায়ে ২ উইকেটে ২২১ রানে থাকা দলটি শেষ ১২৫ রানের ব্যবধানে হারায় বাকি ৮টি উইকেট। তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমের ফিফটি (৮৩), সাদমান ইসলামের ৬৭ এবং লিটন দাসের ৫৩ রানের ইনিংসগুলোর পরও তাই চার শ ছুঁইছুঁই সংগ্রহের সুযোগ হাতছাড়া হয়।

আফগান বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন পেসার মোহাম্মদ সেলিম। ৮২ রানে ৪টি উইকেট শিকার করেন তিনি, যার তিনটিই আসে শর্ট ডেলিভারিতে। এছাড়া দুর্দান্ত বোলিং করা ইয়ামিন আহমাদজাই ৭৯ রানে ৩ উইকেট এবং ইসমাত আলম ২টি উইকেট নেন।