মো. রুবেল শেখ, দিঘলিয়া প্রতিনিধি : দিঘলিয়া উপজেলার গাজিরহাট ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কেটলা গ্রামে এক উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে। উক্ত উঠান বৈঠকে দিঘলিয়া উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক মোল্লা বেলাল হোসেন এর উপস্থিতিতে বাবু রামপ্রসাদ অধিকারীর সভাপতিত্বে ও প্রদীপ বিশ্বাস এর সঞ্চালনায় উক্ত উঠান বৈঠাক অনুষ্ঠিত হয়।
উক্ত উঠান বৈঠকে মোল্লা বেলাল হোসেন ১ নং গাজিরহাট ইউনিয়ন পরিষদের নির্বাচন এ চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে ইচ্ছুক, তাই গাজিরহাট ইউনিয়নের কেটলা গ্রামের সকলকে একত্রিত করে সকলের মতামত ও চেয়ারম্যান প্রার্থী হবেন কিনা সে বিষয়ে মতামত নেন।
উক্ত উঠান বৈঠকে প্রথমে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ এর মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সৈয়দ আলী আফজাল, বাবু মনিকান্ত, প্রদীপ বিশ্বাস, হাসানুর সরদার, দিলীপ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে একে একে বক্তব্য উঠে আসে কেটলা বাঁশি সকলে মিলে মোল্লা বেলাল হোসেনকে সমর্থন, আশীর্বাদ ও দোয়া প্রার্থনা করেন। তিনি যেন বিএনপি থেকে নমিনেশন নিয়ে প্রার্থী হিসেবে গাজীরহাট ইউনিয়নে একমাত্র প্রার্থী হয় সে আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান অতিথি মোল্যা বেলাল হোসেন তার বক্তব্য বলেন খুলনা ৪ আসনের মাননীয় এমপি জনাব আজিজুল বারী হেলাল এর নির্দেশনা ও দলীয় নীতি নিয়ে যাতে চেয়ারম্যান প্রার্থী হতে পারে সেই আশাবাদ ব্যক্ত করেন। সকলে একত্রিত হয়ে মোল্যা বেলাল হোসেনকে গাজীরহাট ইউনিয়ন বাসী ভোট দিবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সাংবাদিকদের দেওয়া বিভিন্ন প্রশ্নে তিনি বলেন জনগণ ভোট যাকে খুশি তাকে দিবে কিন্তু প্রকৃত ত্যাগী ও যে এলাকার উন্নয়ন করতে পারবে তাকে ভোট দিয়ে এই এলাকার চেয়ারম্যান মনোনয়ন করার জন্য তিনি ভোটারদের বিনীত অনুরোধ করেন। গত ১৭ বছর যারা ভোট দিতে পারে নাই তারা যেন সঠিক প্রার্থী বেছে নিজের মতো করে ভোট দিতে পারে তার জন্য যা করণীয় তাই তিনি করার অংগীকার প্রদান করেন। মোল্লা বেলাল হোসেন বলেন আমি যদি এলাকার চেয়ারম্যান নিযুক্ত হতে পারি তাহলে কোন মাদক, সন্ত্রাস, চুরি, ঘের ডাকাতি সহ নানান অপকর্ম চিরতরে নির্মূল করার অঙ্গীকার প্রদান করেন।