সাব্বির খান ডালিম: ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যে খুলনার ডুমুরিয়ায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকার। এ সময় বক্তব্য দেন কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, মেডিকেল কর্মকর্তা আরাফাত হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান, সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, আইসিটি কর্মকর্তা রেজাউল করিম, মুফতি আব্দুল কাইয়ুম
জম্মাদার, বিএনপির নেতা শেখ ফরহাদ হোসেন,এ্যাড.এস এম আলমগীর কবির ও সাংবাদিক আরিফুজ্জামানসহ অনেকে। বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধ, কন্যাশিশুর শিক্ষা নিশ্চিতকরণ এবং তাদের অধিকার ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।