November 5, 2026, 3:59 pm

ডুমুরিয়া কলেজ ছাত্রদলের উদ্যোগে ৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

Reporter Name

গাজী সোহেল আহমেদ, ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়া কলেজ ছাত্রদলের উদ্যোগে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের সমন্বয়ে ৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।​মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় ডুমুরিয়া কলেজ মাঠে আয়োজিত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জি এম মনিরুজ্জামান সোহাগ।
টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন ডুমুরিয়া কলেজ ছাত্রদলের সভাপতি ইমরান খান। পুরো প্রতিযোগিতাটির সার্বিক পরিচালনায় ছিলেন ডুমুরিয়া কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া সদর ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আবু হানিফ শেখ, আবির হাসান নাছিম, গাজী ইমাম বুখারি, শাহরিয়ার রহমান সামি, মুরাদুল শেখ, শেখ সাকিব, স্বাধীন শেখ, আরাফাত শেখ, নয়ন বিশ্বাস, আলিফ ইসলাম, রাকিবুল ইসলাম, রানা গাজি, তামিম মল্লিক ও রাহিম শেখসহ ডুমুরিয়া কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।

​অনুষ্ঠানের প্রধান অতিথি জি এম মনিরুজ্জামান সোহাগ তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। মাদক ও অপসংস্কৃতি থেকে তরুণ সমাজকে দূরে রাখতে এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করতেই এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

​টুর্নামেন্টে ডুমুরিয়া কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের চারটি পৃথক দল অংশগ্রহণ করে অত্যন্ত প্রাণবন্ত ও প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করে। খেলা দেখতে মাঠে কলেজ শিক্ষার্থী ও স্থানীয় ক্রীড়ামোদী দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।