November 5, 2026, 6:35 am
শিরোনাম:
১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও, অভিজ্ঞতা ছাড়াই আবেদন সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে আছেন যারা কণিকার বিচ্ছেদ থেকে জিয়ার প্রেমের সমীকরণ, বলিউডের আলোচিত ‘তিন’ আজ খুলনা ও বাগেরহাট আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৬ নভেম্বর নগর যুব সম্মেলন সফলে জরুরী বৈঠক অনুষ্ঠিত তেরখাদায় যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় জমি ও রাস্তা নিয়ে শান্তিপূর্ণ সমাধান করলেন ইউপি সদস্য প্রার্থী দীপঙ্কর কুটিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের নবীন বরণ অনুষ্ঠান কেশবপুরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম-এর ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

সংরক্ষিত নারী আসন মিষ্টির শূন্য আসনে দৃষ্টি ৭০ নারী নেত্রীর

Reporter Name

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে (আসন-২৩) ধানের শীষের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৭০ নারী নেত্রী। এর মধ্যে হেভিওয়েট ও আলোচিত নামই রয়েছে অন্তত এক ডজন। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দিনভর চলে মনোনয়ন ফরম বিক্রি। আজ শনিবার জমা দেওয়ার শেষ দিন। এরপর দলের পার্লামেন্টারি বোর্ডে যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে।

বিএনপি সূত্রে জানা গেছে, সংসদে যুক্তিতর্ক দিয়ে গুছিয়ে কথা বলতে পারবেন এবং প্রতিপক্ষের বক্তব্যকে যুক্তিসহ খণ্ডন করতে পারবেন এমন যোগ্য নারী প্রার্থীকে খুঁজছে বিএনপি। বিশেষ করে অযথা কথা বলে সময়ক্ষেপণ এবং বিতর্ক যাতে না হয়, সেদিকেই প্রাধান্য দিচ্ছেন নীতিনির্ধারকরা। পাশাপাশি অভিজ্ঞ, রাজপথের ত্যাগী এবং বিতর্কমুক্ত ইমেজকে অগ্রাধিকার দেওয়া হবে।

যে কারণে উপনির্বাচন: ত্রয়োদশ জাতীয় সংসদের ৩২৩ নম্বর আসনটি সংরক্ষিত নারী আসন-২৩ হিসেবে পরিচিত। ফেরদৌসী আহমেদ মিষ্টি বিএনপির মনোনয়নে এ আসনের সংসদ সদস্য হয়েছিলেন। তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়কও ছিলেন। গত ২৪ সেপ্টেম্বর ঢাকার মিরপুরের মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টি ও তার অনুসারীদের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে গত ১ অক্টোবর তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। ওইদিনই তার আসন (সংরক্ষিত নারী আসন-২৩) শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

গত ১২ অক্টোবর নির্বাচন কমিশন ঘোষিত তপশিল অনুযায়ী, এ আসনে উপনির্বাচন হবে আগামী ১২ নভেম্বর। রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৬ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই হবে ২৭ অক্টোবর। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২৮ অক্টোবর এবং আপিল নিষ্পত্তি হবে ২৯ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১ নভেম্বর। পরদিন ২ নভেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

১ আসনেই মনোনয়নপ্রত্যাশী ৭০ নারী: ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করার পর শূন্য হওয়া সংসদের সংরক্ষিত নারী আসনটিতে কে বসছেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে এ নিয়ে চলছে জোর আলোচনা। কেননা, বিগত নির্বাচনে মনোনয়ন পেতে তৎপর থেকেও অনেকেই সংরক্ষিত আসনে মনোনয়ন পাননি। কেউ কেউ সরাসরি সংসদ নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশীও ছিলেন। এখন তারা মনে করছেন, মিষ্টির পদত্যাগে তাদের সামনে নতুন সুযোগ তৈরি হয়েছে। এর মধ্যে দৌড়ঝাঁপ চালাচ্ছেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেত্রীরা। জেলা পর্যায়েরও অনেক নেত্রী এ আসনে দলের মনোনয়ন পেতে তদবির করছেন।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সূত্র জানায়, গতকাল দলীয় মনোনয়ন ফরম বিক্রির দিনে ৭০ নারী মনোনয়নপ্রত্যাশী ফরম ক্রয় করেছেন। তবে ৭০ জন ফরম কিনলেও নীতিনির্ধারণী পর্যায়ে ঘুরেফিরে আলোচনায় আসছেন বিগত রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা এবং সহযোগী সংগঠনগুলোতে ভূমিকা রাখা বেশ কয়েকজন প্রভাবশালী নারী নেত্রীর নাম। তাদের মধ্যে রয়েছেন, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেত্রী, পেশাজীবী ব্যক্তিত্ব, আইনজীবী, চিকিৎসক এবং প্রকৌশলীও।