November 4, 2026, 6:53 am
শিরোনাম:
মাননীয় প্রধানমন্ত্রী, খুলনার রাস্তা কি শুধু আপনার জন্যই ভালো হবে প্রশ্ন জনগণের? ডুমুরিয়ায় গভীর রাতে অভিযান, পরিত্যক্ত অবস্থায় দেশীয় পাইপগান উদ্ধার পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ কেশবপুরে জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দাকোপে সুতারখালীতে রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইন মামলার আসামিসহ গ্রেপ্তার-৪ ড্যান্স একাডেমির আড়ালে কেয়া-শরিফুলের ব্ল্যাকমেলিং বাণিজ্য! নিঃস্ব অনেক ব্যবসায়ী কম টাকায় ডিএনসিসি থেকে মশার ওষুধ আনছে কেসিসি রাজনৈতিক জীবনে ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্ন পর্যায়ে: জরিপ ঢাকা-টাঙ্গাইল গাজীপুরে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ

রাখি সাওয়ান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

Reporter Name

কখনও বিয়ে, কখনও ডিভোর্স, আবার কখনও ক্যামেরার সামনে অদ্ভূত সব কাণ্ডকারখানা ঘটিয়ে খবরের শিরোনামে থাকেব বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। এবার তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ২০১০ সালের একটি পুরনো মামলায় উত্তর প্রদেশের ঝাঁসি আদালত এই আদেশ দিয়েছেন। দীর্ঘ ১৬ বছর আগের এক রিয়েলিটি শো-এর জেরে অভিনেত্রীর মাথার ওপর গ্রেফতারির খাঁড়া ঝুলছে।

ঘটনার সূত্রপাত ২০১০ সালে। ঝাঁসির প্রেম নগর এলাকার বাসিন্দা লক্ষ্মণ নামের এক ব্যক্তি পারিবারিক কোন্দলের জেরে রাখি সাওয়ান্তের সঞ্চালনায় একটি জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শো-এ অংশ নিয়েছিলেন। অভিযোগ ওঠে, সেই অনুষ্ঠানে সবার সামনে লক্ষ্মণের বিরুদ্ধে অত্যন্ত অবমাননাকর ও আপত্তিকর মন্তব্য করেন রাখি। অনুষ্ঠানের পর মানসিক অবসাদ এবং সামাজিক হেনস্থার মুখে পড়ে ওই যুবক ভেঙে পড়েন। এরপর ওই বছরের নভেম্বর মাসেই তাঁর মৃত্যু হয়।

যুবকের মৃত্যুর পর তার মা রাখিসহ মোট চারজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া, অপরাধমূলক ষড়যন্ত্র এবং ইচ্ছাকৃতভাবে অপমানের অভিযোগে মামলা দায়ের করেন। দীর্ঘ পুলিশি তদন্তের পর চার্জশিট দাখিল করা হলে আদালত অভিনেত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে। ঝাঁসির জেলা সরকারি আইনজীবী মৃদুলকান্ত শ্রীবাস্তব গণমাধ্যমকে জানিয়েছেন, মামলার পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে খুব শিগগিরই রাখিকে আদালতে সশরীরে হাজির হয়ে জামিনের আবেদন করতে হবে।