নুরুজ্জামান সাকিব : আগামী ২২ অক্টোবর বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের খুলনার দাকোপ সফর উপলক্ষে নিরাপত্তা প্রস্তুতি শুরু করেছে স্পেশাল সিকিউরিটি ফোর্স। এরই অংশ হিসেবে এসএসএফ-এর একটি দল আজ দাকোপ উপজেলার ৫ নং সুতারখালী ইউনিয়নের নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্মিত হেলিপ্যাড পরিদর্শন করেছে।
এসএসএফ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে হেলিপ্যাডের অবকাঠামো, নিরাপত্তা বলয় ও আশপাশের এলাকা খতিয়ে দেখা হয়। পরিদর্শনের সময় স্থানীয় প্রশাসন, পুলিশ ও বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে প্রয়োজনীয় সমন্বয় করা হয়।
সফর ঘিরে নলিয়ান ও আশপাশের এলাকায় ইতোমধ্যে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিদ্যালয় মাঠে হেলিপ্যাডের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রধানমন্ত্রীর এই সফরের খবরে দাকোপের সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ বিরাজ করছে।