November 4, 2026, 10:00 am
শিরোনাম:
জানুয়ারিতে বাড়তি বেতন পাবেন পোশাকশ্রমিকরা মাননীয় প্রধানমন্ত্রী, খুলনার রাস্তা কি শুধু আপনার জন্যই ভালো হবে প্রশ্ন জনগণের? ডুমুরিয়ায় গভীর রাতে অভিযান, পরিত্যক্ত অবস্থায় দেশীয় পাইপগান উদ্ধার পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ কেশবপুরে জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দাকোপে সুতারখালীতে রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইন মামলার আসামিসহ গ্রেপ্তার-৪ ড্যান্স একাডেমির আড়ালে কেয়া-শরিফুলের ব্ল্যাকমেলিং বাণিজ্য! নিঃস্ব অনেক ব্যবসায়ী কম টাকায় ডিএনসিসি থেকে মশার ওষুধ আনছে কেসিসি রাজনৈতিক জীবনে ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্ন পর্যায়ে: জরিপ

বিজয়া দশমীতে মদ্যপানে প্রাণ গেল স্কুলছাত্রের

Reporter Name

সাতক্ষীরার শ্যামনগরে বিজয়া দশমীতে মদ্যপানের পর অসুস্থ হয়ে চার দিন চিকিৎসাধীন থেকে মারা গেছে দীপুরাজ হাউলি (১৩) নামে এক স্কুলছাত্র। রোববার (২৫ অক্টোবর) রাত ১১টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। দীপুরাজ উপজেলার আটুলিয়া ইউনিয়নের আড়পাঙাশিয়া গ্রামের গৌতম হাউলির ছেলে। সে আড়পাঙাশিয়া প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবাশীষ জোয়ারদার জানান, ‘গত বুধবার বিজয়া দশমীতে সন্ধ্যার পর খোলপেটুয়া নদীতে বন্ধুদের সঙ্গে ট্রলারে ওঠে দীপুরাজ। এ সময় সে মদ্যপান করে। বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়লে পরদিন সকালে তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার রাতে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা সমীর জোয়ারদার জানান, দীপুরাজ যে মদ পান করেছিল সেটি হোমিওপ্যাথিক ওষুধ তৈরিতে ব্যবহৃত অ্যালকোহল হতে পারে বলে ধারণা করা হচ্ছে। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, ওই পদার্থ পানের কারণে শিশুটির খাদ্যনালি ও পাকস্থলী পুড়ে যায়।এ বিষয়ে বক্তব্য জানতে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। থানার পরিদর্শক (তদন্ত) মো. পিয়ার উদ্দিন শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে বলেছেন, ‘আমি হাসপাতালে ছিলাম, আমি এ বিষয়ে কিছুই জানি না।’