November 3, 2026, 4:26 am
শিরোনাম:
হুমায়ুন কবির পলাশ-এর পিতার দাফন সম্পন্ন আশাশুনিতে পুলিশের অভিযানে সন্ত্রাসবিরোধী পলাশসহ গ্রেফতার-৫ ডুমুরিয়ায় পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পে নারী কর্মী নিয়োগ সম্পন্ন পাইকগাছায় জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে মিথ্যা অপপ্রচারের অভিযোগ জামিরের খুলনার রুপসা নদী থেকে দুই ব্যক্তির মরাদেহ উদ্ধার সাতক্ষীরায় বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ আইরিশদের বিপক্ষে সিরিজ জিতে নিজেদের অবস্থান- নামিবিয়া মীরার বাদামি চোখ দেখেই বিয়ের সিদ্ধান্ত নেন শাহিদ বেসরকারি সংস্থায় চাকরি, বেতন ৪৭ হাজার টাকা গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, ভাঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট

ডুমুরিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস উদযাপন: সচেতনতামূলক র‍্যালি ও প্রদর্শনী অনুষ্ঠিত

Reporter Name

সাব্বির খান ডালিম, স্টাফ রিপোর্টার : স্বাস্থ্য সুরক্ষা ও রোগজীবাণুর সংক্রমণ প্রতিরোধে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বানের মধ্য দিয়ে খুলনার ডুমুরিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, হাত ধোয়ার কৌশল প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবিতা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী শাহাঙ্গীর আলম, উপজেলা

কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাজমুল হুদা, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফ হোসেন, সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু, ইউআরসি কর্মকর্তা মো. মোসলেম উদ্দিন, শিক্ষক শফিকুল আলম ও কার্যসহকারী পলাশ কুমার রাহা প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে সাবান ও পানি দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার কৌশল প্রদর্শন করা হয়।