November 3, 2026, 6:20 am
শিরোনাম:
কম টাকায় ডিএনসিসি থেকে মশার ওষুধ আনছে কেসিসি রাজনৈতিক জীবনে ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্ন পর্যায়ে: জরিপ ঢাকা-টাঙ্গাইল গাজীপুরে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ স্থানীয় নির্বাচনে কাদের মনোনয়ন দেবে বিএনপি, জানালেন রিজভী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী মিরপুরে শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারগ্যাস নিক্ষেপ হুমায়ুন কবির পলাশ-এর পিতার দাফন সম্পন্ন আশাশুনিতে পুলিশের অভিযানে সন্ত্রাসবিরোধী পলাশসহ গ্রেফতার-৫ ডুমুরিয়ায় পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পে নারী কর্মী নিয়োগ সম্পন্ন পাইকগাছায় জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে মিথ্যা অপপ্রচারের অভিযোগ জামিরের

দিঘলিয়ায় বারাকপুরে আলম চৌধুরীর উঠান বৈঠক, বিএনপির মনোনয়ন প্রত্যাশা এলাকাবাসীর

Reporter Name

দিঘলিয়া প্রতিনিধি: মোঃ রুবেল শেখ : খুলনার দিঘলিয়া উপজেলার আসন্ন বারাকপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী আলম চৌধুরীর উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় উত্তর বারাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারাকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শফিউদ্দিন। সভা সঞ্চালনা করেন বারাকপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ হেমায়েত হোসেন চৌধুরী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া থানা বিএনপির সভাপতি এম. সাইফুর রহমান মিন্টু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বারাকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী আলম চৌধুরী।

এ সময় আরও উপস্থিত ছিলেন দিঘলিয়া থানা মহিলা দলের সভাপতি রিনা পারভিন, জালাল মুন্সী, নিত্য মেম্বার, শিব মেম্বার, মধু মঙ্গলধর, দেবব্রত রায়, রাজ্জাক শেখসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী আলম চৌধুরী বলেন, দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে আমি নির্বাচনে অংশগ্রহণ করব। জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলে বারাকপুর ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়ন, এলাকার সার্বিক অবকাঠামোগত উন্নয়ন এবং মাদকমুক্ত ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব। এ লক্ষ্যে তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

এদিকে, উঠান বৈঠককে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়। এলাকাবাসী বলেন, আসন্ন বারাকপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলম চৌধুরীকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়ার জন্য আমরা মাননীয় সংসদ সদস্যের কাছে বিশেষ অনুরোধ জানাচ্ছি। আলম চৌধুরী নির্বাচিত হলে বারাকপুর ইউনিয়নের রাস্তাঘাটসহ সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা আশাবাদী। উঠান বৈঠকে বক্তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।