November 5, 2026, 7:26 am
শিরোনাম:
১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও, অভিজ্ঞতা ছাড়াই আবেদন সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে আছেন যারা কণিকার বিচ্ছেদ থেকে জিয়ার প্রেমের সমীকরণ, বলিউডের আলোচিত ‘তিন’ আজ খুলনা ও বাগেরহাট আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৬ নভেম্বর নগর যুব সম্মেলন সফলে জরুরী বৈঠক অনুষ্ঠিত তেরখাদায় যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় জমি ও রাস্তা নিয়ে শান্তিপূর্ণ সমাধান করলেন ইউপি সদস্য প্রার্থী দীপঙ্কর কুটিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের নবীন বরণ অনুষ্ঠান কেশবপুরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম-এর ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইন মামলার আসামিসহ গ্রেপ্তার-৪

Reporter Name

এস, এম মোস্তাফিজুর রহমান : আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইন মামলার আসামিসহ বিভিন্ন মামলার চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শাহিদুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার প্রতাপনগর গ্রামের মৃত আবু দাউদ ফকিরের ছেলে ও প্রতাপনগর ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোনতাছির মামুন ওরফে ছোট্ট (৪৫)। তার বিরুদ্ধে আশাশুনি থানার মামলা নং-২৩,তারিখ ২৩ জুন ২০২৬, সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর ৬,৭,৮,৯,১০,১১,১২ ও ১৩ ধারায় মামলা রয়েছে।

এ ছাড়া দাতপুর গ্রামের মৃত জব্বার বিশ্বাসের ছেলে মো.জালাল বিশ্বাস (৫৫) নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার আসামি। খালিয়া গ্রামের মৃত নুর ইসলামের ছেলে মো.আবুল হোসেন (৫৫) সিআর ৩৬৭/২৫ (শৈল.) মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং শ্বেতপুর গ্রামের মো.আব্দুল গফুর সরদারের ছেলে অমেদ আলী (৪৭) ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার হয়েছেন। পুলিশ জানায়,গ্রেপ্তার চারজনকে পুলিশি পাহারায় মঙ্গলবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।