November 5, 2026, 7:14 am
শিরোনাম:
১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও, অভিজ্ঞতা ছাড়াই আবেদন সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে আছেন যারা কণিকার বিচ্ছেদ থেকে জিয়ার প্রেমের সমীকরণ, বলিউডের আলোচিত ‘তিন’ আজ খুলনা ও বাগেরহাট আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৬ নভেম্বর নগর যুব সম্মেলন সফলে জরুরী বৈঠক অনুষ্ঠিত তেরখাদায় যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় জমি ও রাস্তা নিয়ে শান্তিপূর্ণ সমাধান করলেন ইউপি সদস্য প্রার্থী দীপঙ্কর কুটিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের নবীন বরণ অনুষ্ঠান কেশবপুরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম-এর ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

ডুমুরিয়ায় গভীর রাতে অভিযান, পরিত্যক্ত অবস্থায় দেশীয় পাইপগান উদ্ধার

Reporter Name

সাব্বির খান ডালিম, স্টাফ রিপোর্টার : খুলনার ডুমুরিয়া উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় গভীর রাতে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি পাইপগান উদ্ধার করেছে থানা পুলিশ। সুন্দরবনের কথিত জলদস্যু আব্দুর রহমান শেখের বাড়িতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ৩ নভেম্বর সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডুমুরিয়া থানা পুলিশের একটি বিশেষ দল আব্দুর রহমান শেখের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় বাড়ির উঠানে নবনির্মিত পাকা বাথরুমের একটি কক্ষ থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি একটি পাইপগান উদ্ধার করা হয়।

আব্দুর রহমান শেখের বিরুদ্ধে সুন্দরবনে জলদস্যুতাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে তার পরিবারের দাবি, দুই মাস আগে তিনি বাগেরহাটে আত্মসমর্পণ করেছেন এবং বর্তমানে কারাগারে রয়েছেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার করা অস্ত্রের বিষয়ে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালাচ্ছে।