November 5, 2026, 10:16 am
শিরোনাম:
১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও, অভিজ্ঞতা ছাড়াই আবেদন সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে আছেন যারা কণিকার বিচ্ছেদ থেকে জিয়ার প্রেমের সমীকরণ, বলিউডের আলোচিত ‘তিন’ আজ খুলনা ও বাগেরহাট আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৬ নভেম্বর নগর যুব সম্মেলন সফলে জরুরী বৈঠক অনুষ্ঠিত তেরখাদায় যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় জমি ও রাস্তা নিয়ে শান্তিপূর্ণ সমাধান করলেন ইউপি সদস্য প্রার্থী দীপঙ্কর কুটিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের নবীন বরণ অনুষ্ঠান কেশবপুরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম-এর ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

বাংলাদেশ থেকে ‘কৃষকের বন্ধু’ খেঁকশিয়াল কেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে

Reporter Name

শিয়ালের হুক্কাহুয়া ডাক কিংবা শিয়ালপন্ডিত নামে কাউকে ব্যঙ্গ করা ছোটবেলায় এমনসব উপমা বা গল্প শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। বাংলাদেশে খুব পরিচিত এই প্রাণী শিয়ালকে নিয়ে আছে নানা ছড়া, গান, লোকবিশ্বাস, কুসংস্কার বা লোকজ গল্প।

কখনো ধূর্ত চরিত্রে, কখনো অমঙ্গলের প্রতীক, কখনো গৃহপালিত পশুপাখি খেয়ে ফেলায় দায়ে অভিযুক্ত এভাবেই এই প্রাণীটি মানুষের কাছে পরিচিতি পেয়েছে। পরিবেশবিদেরা বলছেন, অতিপরিচিত প্রাণীটিকে এখন খুঁজে পাওয়া কঠিন হয়ে উঠছে। একে আর এখন আগের মতো দেখা যায় না।

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের সুপরিচিত প্রাণী খেঁকশিয়াল, ইংরেজিতে যাকে বেঙ্গল ফক্স নামে ডাকা হয়, সেটি এখন বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। এর অন্যতম কারণ – যত দিন যাচ্ছে, খেঁকশিয়ালের আবাসস্থল তত কমছে।

প্রকৃতি সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইইউসিএন জানিয়েছে, বর্তমানে সংকটাপন্ন শ্রেণিতে থাকা খেঁকশিয়াল সংস্থাটির চলমান নতুন মূল্যায়নে বিপন্ন শ্রেণিতে চলে যেতে পারে।

অথচ, প্রকৃতিতে এই খেঁকশিয়ালের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। মৃত প্রাণী খেয়ে পরিবেশ পরিষ্কার রাখা, ইঁদুরসহ ছোট প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণে রাখা এবং ফুড চেইন বা খাদ্যশৃঙ্খলের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই বন্যপ্রাণী।