September 20, 2026, 5:28 pm
শিরোনাম:
কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত ডুমুরিয়ায় নিজ বাড়ির বারান্দায় যুবককে কুপিয়ে জখম কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ/ ৫ জন হাসপাতালে বান্দরবানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্পের কাজ সন্তোষজনক: দুদক সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার বটিয়াঘাটায় মোটর চুরির ঘটনার কথাকাটাকাটির জেরে যুবকের ওপর হামলার অভিযোগ বটিয়াঘাটায় দুই বছর ধরে সরকারি বই পরিবহন ভাতা থেকে বঞ্চিত শিক্ষকরা কেশবপুরে সংরক্ষিত মহিলা আসনের এমপি সুলতানা আহমেদ এর মতবিনিময় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বড় নিয়োগ, পদ ৩০১টি ভারতের কাছে হেরে ব্রোঞ্জের লড়াইয়ে পাকিস্তানের সামনে বাংলাদেশ

ডুমুরিয়ায় নিজ বাড়ির বারান্দায় যুবককে কুপিয়ে জখম

Reporter Name

ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় নিজ বাড়ির বারান্দায় ঘুমিয়ে থাকা এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। রক্তাক্ত অবস্থায় মতিয়ার রহমান মোড়ল (৩৮) নামের ওই যুবককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার দক্ষিণ মাগুরাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ মাগুরাঘোনা গ্রামের মৃত গহর মোড়লের ছেলে মতিয়ার রহমান প্রতি রাতের ন্যায় খাবার শেষে নিজ বাড়ির বারান্দায় ঘুমিয়ে পড়েন।

গভীর রাতে অজ্ঞাত একদল দুর্বৃত্ত সেখানে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। এলোপাতাড়ি কোপে তিনি গুরুতর জখম হন। তার চিৎকারে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। পরে স্বজন ও স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে আহত মতিয়ার রহমানের সাথে একটি মৎস্য ঘের নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল বলে একটি সূত্র জানান।

স্থানীয় বাসিন্দা ইমরান হুসাইন বলেন, নিজের বাড়িতে ঘুমন্ত অবস্থায় মানুষ যদি নিরাপদ না থাকে, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? আমরা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার চাই। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।