November 4, 2026, 7:08 am
শিরোনাম:
মাননীয় প্রধানমন্ত্রী, খুলনার রাস্তা কি শুধু আপনার জন্যই ভালো হবে প্রশ্ন জনগণের? ডুমুরিয়ায় গভীর রাতে অভিযান, পরিত্যক্ত অবস্থায় দেশীয় পাইপগান উদ্ধার পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ কেশবপুরে জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দাকোপে সুতারখালীতে রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইন মামলার আসামিসহ গ্রেপ্তার-৪ ড্যান্স একাডেমির আড়ালে কেয়া-শরিফুলের ব্ল্যাকমেলিং বাণিজ্য! নিঃস্ব অনেক ব্যবসায়ী কম টাকায় ডিএনসিসি থেকে মশার ওষুধ আনছে কেসিসি রাজনৈতিক জীবনে ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্ন পর্যায়ে: জরিপ ঢাকা-টাঙ্গাইল গাজীপুরে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ

‘নেগেটিভিটিই দর্শক বেশি দেখে’ অপু বিশ্বাস

Reporter Name

‘একজন তারকার হেটার্স থাকা অনেকটা আশীর্বাদের মতো। কারণ তাদের কারণেই একজন তারকা আলোচনায় থাকেন। আর দর্শকও নেগেটিভ বিষয়গুলো বেশি দেখে।’ সম্প্রতি কোরিও গ্রাফার কাদরী মাহফুজের পডকাস্ট শো ‘কফি উইথ কাদরী’তে অতিথি হয়ে এমন মন্তব্য করেছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস।

মজহারুল ইসলাম রাজিবের প্রযোজনা ও এমকেএম ট্রাভেল অ্যান্ড ট্যুরের আয়োজনে নির্মিত পডকাস্টটির প্রথম পর্বের অতিথি অপু বিশ্বাস। দীর্ঘ আলাপচারিতায় নিজের ব্যক্তিজীবন ও অভিনয় ক্যারিয়ারের নানা অধ্যায়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম, ট্রেন্ড, আলোচনা-সমালোচনা এবং তারকাজীবনের বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন তিনি।

আড্ডায় উঠে এসেছে অপু বিশ্বাসের জীবনের কঠিন সময়ের কথাও। বাবার মৃত্যুর দিনেও শুটিং করার অভিজ্ঞতাসহ পেশাগত জীবনের নানা স্মৃতি ভাগ করে নিয়েছেন এই অভিনেত্রী।

নিজের নতুন পডকাস্ট নিয়ে কাদরী মাহফুজ বলেন, ‘তারকাদের স্টাইল ও লুক নিয়ে অনেকদিন ধরেই কাজ করছি। সেই কাজের সুবাদে তাদের সঙ্গে আমার নানা অভিজ্ঞতা রয়েছে। তারকাদের ব্যক্তিজীবন, ক্যারিয়ার ও স্টাইল এসব নিয়েই এই পডকাস্ট। প্রথম পর্বেই অপু বিশ্বাসের মতো জনপ্রিয় একজন তারকাকে অতিথি হিসেবে পেয়ে আমি আনন্দিত। সামনে আরও তারকাকে দর্শকদের সামনে হাজির করার পরিকল্পনা রয়েছে।’

‘কফি উইথ কাদরী’র সেট ডিজাইন করেছেন কিবরিয়া চঞ্চল। মেকওভারে ছিলেন নীল মুয়া এবং উপস্থাপক মাহফুজ কাদরীর পোশাক সাজিয়েছেন আজরান। ক্যামেরায় ছিলেন বিহন ও সুফিয়ান। সম্পাদনা ও রংবিন্যাস করেছেন রনি শিকদার জিতু। পডকাস্টটি পরিচালনা করেছেন ফয়সাল হাসান।

এরই মধ্যে এমকেএম মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পডকাস্টটির প্রমো প্রকাশিত হয়েছে। প্রযোজক মজহারুল ইসলাম রাজিব জানিয়েছেন, আগামী ৩০ সেপ্টেম্বর একই চ্যানেলে ‘কফি উইথ কাদরী’র প্রথম পর্বটি প্রকাশ করা হবে।